Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কম আয়ের করদাতাদের ওপর নতুন বোঝা

    জুন ১৫, ২০২২ ৫:০৯ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজার, সঞ্চয়পত্র এবং বিনিয়োগের অন্যান্য মাধ্যমে বিনিয়োগের কর রেয়াতের (ট্যাক্স রিবেট) প্রস্তাবে কম আয়ের করদাতাদের রেয়াত কমতে যাচ্ছে, এর ফলে তাদের বাড়তি কর দিতে হবে।  অন্যদিকে, আরও বেশি কর সুবিধা পাবে বেশি আয়ের করদাতারা।

    অন্যকথায়, বিনিয়োগের সীমা কমানোর কম আয়ের করদাতাদের আরও বেশি কর দিতে হবে। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল না করলে রেয়াত আরও অর্ধেক কমে যাবে।

    বর্তমানে একজন করদাতা মোট করযোগ্য আয়ের মধ্যে ২৫% বিনিয়োগের ওপর ট্যাক্স রিবেট পান। এর মধ্যে যাদের আয় ১৫ লাখের বেশি, তারা মোট ট্যাক্স এর রিবেট পান ১০% আর যাদের ১৫ লাখের কম, তারা পান ১৫%।

    নতুন প্রস্তাবে যে কোন পরিমাণ আয়ের করদতাদের জন্য এই রিবেট ১৫% করা হয়েছে। আবার মোট আয়ের বিনিয়োগের সীমা ২৫% থেকে কমিয়ে ২০% করা হয়েছে।

    ধরা যাক, একজন করদাতার বছরে করযোগ্য আয় ৬ লাখ টাকা। বর্তমান বিধান অনুযায়ী, এর উপর ২৫% বা ১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ অনুমোদন হবে, যার উপর তিনি রিবেট পাবেন ১৫%। সে হিসেবে তার রিবেট বা ট্যাক্স ক্রেডিটের পরিমাণ দাঁড়াবে ২২,৫০০ টাকা। অন্যদিকে তার করযোগ্য আয়ের উপর গ্রাস ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে ২৫,০০০ টাকা (ছয় লাখের মধ্যে প্রথম তিন  লাখ টাকা করমুক্ত, পরবর্তী এক লাখের উপর ৫% হিসেবে ৫ হাজার টাকা ও পরবর্তী দুই লাখের উপর 1১০% হিসেবে ২০ হাজার টাকা)। এখান থেকে তার ট্যাক্স ক্রেডিট ২২,৫০০ টাকা বাদ দিলে প্রদেয় করের পরিমাণ দাঁড়াবে ২৫০০টাকা, যা তিনি সরকারের এক্সচেকারে জমা দেবেন।

    এবার আসা যাক নতুন প্রস্তাবে। নতুন নিয়মে ৬ লাখ টাকার ওপর সরকার তার বিনিয়োগ অনুমোদন করবে ২০% বা ১ লাখ ২০ হাজার টাকা অনুমোদন হবে, যার উপর ১৫% রিবেট হিসেবে ট্যাক্স ক্রেডিট হবে ১৮ হাজার টাকা। তার গ্রস ট্যাক্স লায়াবিলিটি যথারীতি ২৫,০০০ টাকা। এখান থেকে তার ট্যাক্স ক্রেডিট বা প্রাপ্য রিবেট ১৮ হাজার টাকা বাদ দিলে তার প্রদেয় করের পরিমাণ দাঁড়াবে ৭ হাজার টাকা।

    অর্থাৎ একই আয়ের উপর বিনিয়োগের রিবেট নেওয়ার পর এতদিন যার ট্যাক্স পরিশোধ করতে হতো আড়াই হাজার টাকা এখন, তাকে সাড়ে চার হাজার টাকা বেশি দিতে হবে।

    এর মধ্যে আবার কেউ যথাসময়ে রিটার্ন জমা দিতে না পারলে তার ওই রিবেট অর্ধেক কমে যাবে, অর্থাৎ ট্যাক্সের পরিমাণ আরো অনেক বেড়ে যাবে। 

    অথচ কারো যদি বছরে ২০ লাখ টাকা আয় হয়, বিদ্যমান নিয়মে তার কর হতো ২ লাখ ৪৫ হাজার টাকা। আর নতুন প্রস্তাব অনুযায়ী, তার ট্যাক্স হবে ২ লাখ ৩৫ হাজার টাকা।

    করদাতা এবং অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে স্বল্প আয়ের করদাতাদের যেখানে স্বস্তি দেওয়ার জন্য করের বোঝা কমানো উচিত ছিলো, তা না করে তাদের উপর করের বোঝা বাড়ানো হচ্ছে। অথচ একই সময়ে ধনী শ্রেণির করদাতাদের বিনিয়োগের রিবেট এ সুবিধা বাড়ানো হয়েছে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান মনে করেন, এমন প্রস্তাব সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, "এর ফলে ধনী শ্রেণির করদাতারা সুবিধা পাবে আর অপেক্ষাকৃত কম আয়ের করদাতাদের ওপর করের বোঝা বসবে। অথচ বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতিতে তাদের স্বস্তি দেওয়ার জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানো দরকার ছিলো। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী, রিলিফ তো নয়ই, উল্টো তাদের উপর করের চাপ বাড়ল।"

    দেশে বর্তমানে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বরধারী (ই-টিআইএন) ৭৫ লাখের বেশি, যাদের মধ্যে সর্বশেষ বছরে প্রায় ২৫লাখ টিআইএনধারী টাক্স রিটার্ন জমা দিয়েছেন।

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)  বিনিয়োগের উপর কর রেয়াত নেওয়া কম আয়ের মোট করদাতার সংখ্যা এবং করদাতার মোট সংখ্যার কোনো তথ্য নেই। এনবিআরের একটি সূত্র অবশ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, প্রায় সব বেতনভোগী ব্যক্তি বিনিয়োগের মাধ্যমে কর রেয়াত উপভোগ করছেন।

    #

    অকা/প্র/দুপুর, ১৫ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    কম আয়ের করদাতাদের ওপর নতুন বোঝা

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.