দেশের চতুর্থ শ্রেণির বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান ডায়মন্ড লাইফ ইনসিওরেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ে জুন ’২২ সমাপনীর এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয় গত ১১ জুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজনীতিবিদ বাংলাদেশ ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। প্রধান আলোচক হিসেবে এতে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা পিপলু বিশ্বাস। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সচিব রফিকুজ্জামান (রিপু),কনসালট্যান্ট সংগঠন প্রধান হাসান নূরুল্লা সাহেব, সিনিয়র ডি,এম,ডি সাহিদুল ইসলাম, সিনিয়র সংগঠক এ,এম,ডি সাইফুল ইসলাম সাহেব, শিরোমনি সার্ভিস সেলের ইনচার্জ গাজী আল জাবির ও নোয়াপাড়া অফিসের ইনচার্জ মো. মঈন উদ্দিন মোড়ল। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ডি.এম.ডি জাহিদুল ইসলাম ছানা । খবর বিজ্ঞপ্তির ●
অকা/খবি/বিকেল,১৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
