Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলার দরবৈষম্যে ক্ষতিগ্রস্ত হবেন রফতানিকারক

    সেপ্টেম্বর ১৪, ২০২২ ৫:৫৯ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ১৪, ২০২২ ৫:৫৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ডলারের নতুন দাম নির্ধারণে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবেন রফতানিকারকরা-এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও রফতানিকরকরা। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের আগের দর পুনর্নির্ধারণ করা না হলে রফতানি কমে যাবে, বেড়ে যাবে আন্ডার ইনভয়েসিং (পণ্যের মূল্য কম ধরা হবে) বেড়ে যাবে।

    তবে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বলেছে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সব উদ্যোগ নেওয়া হয়েছে বাজার স্থিতিশীলতার জন্য।

    জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, একই মুদ্রার দাম একেক জায়গায় একেক রকম। এত ভিন্নতা। এত পার্থক্য কেন? এটা বিশ্বের কোথাও নেই। তিনি বলেন, রেমিট্যান্স হয়ে এলে সে ডলারের দাম ১০৮ টাকা। একই ডলার রফতানির মাধ্যমে এলে তার দাম মাত্র ৯৯ টাকা। এখানে যে বৈষম্য তা খুবই অস্বাভাবিক। কেন এই মূল্য নির্ধারণ তা বোধগম্য নয়। কোনো যুক্তিতে মেলাতে পারছি না। এতে রফতানিকারকরা নিরুৎসাহিত হবেন। রফতানি কমে যাবে। আন্ডার ইনভয়েসিং (পণ্যের মূল্য কম ধরা হবে) বেড়ে যাবে। সরকার হারাবে বিপুল অঙ্কের রাজস্ব। এছাড়া আমদানিকারকরা চাপে আছেন।

    এর জন্য এ মুহূর্তে কিছু করারও নেই। এটা বাস্তব প্রেক্ষাপট। দেশের তৈরি পোশাক শিল্পের নিট পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, রেমিট্যান্স ক্রয়ে ১০৮ টাকা এবং রফতানি আয়ে দেওয়া হবে ৯৯ টাকা। এ দর কিসের ভিত্তিতে নির্ধারণ করা হলো। এখানে চরম বৈষম্য করা হয়েছে। এটা অন্যায়। এতে ১৭ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।

    তাছাড়া ডলারের দাম নির্ধারণে বাফেদা-এবিবি কারা? দাম নির্ধারণ করবে সরকার এবং বাংলাদেশ ব্যাংক। তারা যদি ডলারের দাম নির্ধারণ করতে পারে তাহলে আমরা বিজিএমইএ-বিকেএমইএও ডলারের দাম নির্ধারণ করব। তাদের নির্ধারিত দর মানি না। নতুন দর নির্ধারণ করতে হবে। আর তা যেন হয় বৈষম্যহীন। তিনি বলেন, ডলার ক্রয় এবং বিক্রিতে এক টাকার পার্থক্য থাকতে পারে। এর বেশি নয়। বাংলাদেশ ব্যাংক আগে এক টাকার পার্থক্য নির্ধারণ করে দিয়েছিল। আবার সে দরই কার্যকর করা হোক। আর ডলারের দাম নির্ধারণের পূর্ণ ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে থাকুক। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

    বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেছেন, ডলারের এই দাম চিরস্থায়ী নয়। সময়ে সময়ে বদলাবে। ঘোষিত দামে পাঁচ কার্যদিবস চলবে। তারপর আবার সংশোধন করা হবে। আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন না। এর আগে আরও বেশি দামে ডলার কিনেছেন তারা। এখন ১০৪ টাকা ৫০ পয়সার উপরে যাবে না। আর রফতানিকারকরাও লোকসানে পড়বেন না। কারণ তারা রফতানি খাতে প্রণোদনা পেয়ে থাকেন। ৫, ১০, ২০ শতাংশ পর্যন্ত প্রণোদনা পান। সে ক্ষেত্রে রফতানি ও রেমিট্যান্সে ডলারের দাম প্রায় সমান।
    #

    অকা/ প্র/ দুপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ডলার দরবৈষম্যে ক্ষতিগ্রস্ত হবেন রপ্তানিকারক

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.