Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈশ্বিক মন্দার শঙ্কা

    জানুয়ারি ১৭, ২০২৩ ৪:৪১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    এ বছর বৈশ্বিক মন্দার শঙ্কা করছেন শীর্ষ অর্থনীতিবিদরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশের বেশি (৬৮ শতাংশ) অর্থনীতিবিদ এমন শঙ্কার কথা জানিয়েছেন। এর মধ্যে ১৮ শতাংশ অর্থনীতিবিদ মনে করেন, মন্দা তীব্র আকার ধারণ করতে পারে।
    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার এক সেশনে সেন্টার ফর দ্য নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটির 'প্রধান অর্থনীতিবিদদের দৃষ্টিভঙ্গি' বিষয়ক প্রকাশনায় এমন শঙ্কার কথা তুলে ধরা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে এ সভা হচ্ছে।
    ৮৬ শতাংশ অর্থনীতিবিদ বলেছেন, সম্ভাব্য মন্দার কারণে বহুজাতিক কোম্পানিগুলো ব্যয় সংকোচন নীতি নেবে। কর্মী ছাঁটাই হবে বলে মত দিয়েছেন ৭৮ শতাংশ অর্থনীতিবিদ। অনেকের মত, ভূরাজনীতির পটপরিবর্তনের কারণে জ্বালানি সংকট হবে।
    সার্বিক মন্দার বিষয়ে অনেক অর্থনীতিবিদের মধ্যে মতৈক্য দেখা গেলেও তীব্র মন্দার আশঙ্কা কমেছে। গত বছরের সেপ্টেম্বরে তীব্র মন্দার শঙ্কার কথা ব্যক্ত করেছিলেন ৩৫ শতাংশের বেশি অর্থনীতিবিদ। অর্থাৎ নানা পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক অর্থনীতিবিদ তাঁদের মত বদলেছেন। এখনও এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদ মনে করেন, এ বছর মন্দা হবে না।
    বেশিরভাগ অর্থনীতিবিদের মতে, এ বছর অর্থনৈতিক ক্ষেত্রে যে ঝড় বয়ে যাবে, তাতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো টিকে থাকার স্বার্থে নানা পর্যায়ে ব্যয় সংকোচনমুখী নীতি অবলম্বনে বাধ্য হবে। মূলত বৈশ্বিক রাজনীতি থেকে সৃষ্ট উত্তেজনাই বৈশ্বিক অর্থনীতির ধরন পাল্টে দেবে বলে মত দেন তাঁরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপ অর্থনৈতিক ক্ষেত্রে আরও বেশি কড়াকড়ি আরোপ করবে।
    প্রকাশনায় আরও বলা হয়েছে, ২০২৩ সালে বৈশ্বিক, বিশেষত ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা খুবই ক্ষীণ। জরিপে অংশ নেওয়া সব শীর্ষ অর্থনীতিবিদ ২০২৩ সালে ইউরোপে দুর্বল প্রবৃদ্ধির প্রক্ষেপণ করেছেন। ৯১ শতাংশ অর্থনীতিবিদ মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্বল প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন।
    ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রক্ষেপণ নিয়ে অর্থনীতিবিদরা এক মত হলেও চীনের ব্যাপারে তাঁরা অনেকটা দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ মনে করেন, এ বছর চীনও মন্দার কবলে পড়বে। আবার অন্যরা মনে করছেন, প্রবৃদ্ধি হবে।
    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জায়েদি বলেন, বিশ্বনেতাদের বর্তমান সংকটের বাইরে নজর দিতে হবে। বিশেষত খাদ্য ও শক্তির উদ্ভাবন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং আগামী দিনের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বাড়াতে মনোযোগী হতে হবে।

    অকা/প্র/সকাল, ১৭ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বৈশ্বিক মন্দার শঙ্কা

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.