Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্যপণ্যে বেড়েছে

    জুলাই ৪, ২০২৩ ৩:৫৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে দেশের মূল্যস্ফীতির হিসাবে। বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। জুন মাসে এই হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশে, যা প্রায় দুই অঙ্ক ছুঁই ছুঁই। এর আগে গত বছরের আগস্টে এ হার দাঁড়িয়েছিল ৯ দশমিক ৯৪ শতাংশে। এরপর কমতে থাকে খাদ্য মূল্যস্ফীতির হার। এখন আবার বাড়তে শুরু করেছে। এর আগে মে মাসে মূল্যস্ফীতির এ হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ এবং এপ্রিলে ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। তারও আগে ২০২২ সালের জুন মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। জাতীয় পর্যায়ে যেমন খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে, তেমনি বেড়েছে গ্রাম ও শহর সর্বত্রই।

    তবে সার্বিক মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায় জুন মাসে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশে। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, মূল্যস্ফীতি হিসাবের প্রধান আইটেমই হচ্ছে চাল। কিন্তু নতুন করে চালের দাম বাড়েনি। তবে যে সময়টাতে বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয় সে সময়টাতে চিনি ও পেঁয়াজের দাম ব্যাপক বেড়ে গিয়েছিল। সম্ভবত সেই দামের প্রভাবটাই পড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে। তবে আশার কথা হলো সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে আগামীতে স্বস্তি ফিরে আসবে।

    বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়ভাবে জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশে, যা গত মে মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। এ ক্ষেত্রে সামান্য কমেছে। এ ছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি জুনে কমে হয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ।

    বিবিএস সংশ্লিষ্টরা বলছেন, চাল, চিনি, তেল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বাড়ছে। তবে এই বৃদ্ধির হার মে মাসের তুলনায় জুনে কমেছে। এটাকে মূল্যস্ফীতি যে কমেছে সেটি সরাসরি বলা যায় না। অর্থাৎ মূল্যস্ফীতি হয়েছে, তবে আগে যে হারে বেড়েছে সে হারে বাড়েনি।

    এদিকে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫২ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৩ শতাংশ।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, শহরে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ২৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৯০ শতাংশ। প্রতিবেদনে মজুরি হারের সূচকও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে জুন মাসে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশে, যা মে মাসে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। খাতভিত্তিক মজুরি হারের চিত্র হলো, কৃষি খাতে জুন মাসে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। এ ছাড়া শিল্পে মজুরি হার বেড়ে হয়েছে ৭ শতাংশ, যা মে মাসে ছিল ৬ দশমিক ৯১ শতাংশ এবং সেবা খাতে এই হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৬৬ শতাংশ।

    অকা/প্র/সকাল, ০৪ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্যপণ্যে বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.