Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ধামরাইয়ে ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন

    জুলাই ২৯, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণUpdated:জুলাই ২৯, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজারে নতুন শাখা চালু করলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। এই প্লাজা থেকে স্থানীয় গ্রাহকরা এখন সহজেই সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, লিফট, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, জেনারেটর, ল্যাপটপ, কম্পিউটার স্মার্টফোন ও ফ্যানসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী কিনতে পারবেন। কিস্তিতে পণ্য কেনার সুযোগসহ ৬ মাস পর্যন্ত জিরো ইন্টারেস্ট এবং কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় দেয়া বিশেষ সুবিধাও পাবেন ক্রেতারা।
    বুধবার (২৬ জুলাই, ২০২৩), আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপার-ওপার বাংলার জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান খান, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভির, চীফ ডিভিশনাল অফিসার মীর গোলাম ফারুক, জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হাসান তারিক ও প্লাজা ম্যানেজার সামসুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    উদ্বোধনী অনুষ্ঠানে র র‌্যাফেল ড্র’র মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করে ওয়ালটন প্লাজা। এছাড়া আবু হেনা রনির উপস্থাপনায় ছিলো উপভোগ্য কৌতুক পর্ব।
    উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বেনজির আহমেদ বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে বলেই আজ ওয়ালটনের মতো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারছে। ওয়ালটন এখন বিশ্বের সেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান। বাংলাদেশের ইলেকট্রনিক্স জগতে একটি বিপ্লব এনে দিয়েছে ওয়ালটন। পাশপাশি সামাজিক ও অর্থনৈতিকভাবে নানা কর্মকা- পরিচালনা করছে ওয়ালটন প্লাজা। তারা গ্রাহক সেবা এমন পর্যায়ে নিয়ে গেছে যে একজন ক্রেতা বা তার পরিবারের কেউ মারা গেলে তাদের কিস্তির টাকা মওকুফ করে গ্রাহক পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে। বিশ্বের অন্য কোনো প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে না। ক্রেতাকে এমন সুবিধা প্রদানের বিষয়টি কোনো প্রতিষ্ঠান কল্পনাও করতে পারে না।
    ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, দেশে তৈরি আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স পণ্য মানুষের ঘরে পৌঁছে দিতে দেশব্যাপী নতুন নতুন শোরুম চালু করছে ওয়ালটন প্লাজা। এখন হাতের নাগালেই প্রয়োজনীয় পণ্য ও সেবা পাচ্ছেন গ্রাহকরা। আমরা এখন দেশের অথনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে একযোগে কাজ করছি। গ্রাহকদের সারা বছরই বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে ওয়ালটন প্লাজা। ক্রেতাদের জন্য বিশ্বে একমাত্র ওয়ালটন প্লাজাই ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’ চালু করেছে। এর আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতা বা তার পরিবারের কারো মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। পাশাপাশি দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবনবীমা, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীদের জন্য সর্বোচ্চ সেবা ও মূল্যছাড়সহ বিশেষ সুবিধা দিচ্ছে।
    সবাইকে দেশে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানান জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। তিনি বলেন, সবার ছোট ছোট অংশগ্রহণ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। সবার সহযোগিতায় এ দেশ অতি দ্রুত বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। দেশে ডলার সংকট হলেও দেখা যায় বিদেশ থেকে প্রবাসীরা ডলার পাঠিয়ে আবার অর্থনীতিকে চাঙ্গা করেন। একইভাবে সবাই দেশের ভেতরে থেকে দেশে তৈরি পণ্য কিনে সহায়তা করেন, তাহলে দেশের অর্থনীতি ঠিক থাকবে। যত বেশি দেশি পণ্য ক্রয় করবেন, দেশে তত বেশি কারখানা গড়ে উঠবে। সেসব কারখানায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। সেজন্য দেশকে ভালোবেসে দেশের পণ্য কিনে দেশের টাকা দেশে রাখতে হবে। দেশের অর্থনীতিকে মজবুত করতে হবে। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/পবা/সখবি/বিকাল, ২৯ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ধামরাইয়ে ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.