সম্প্রতি এস এস এল ওয়ারলেস ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে একটি স্ট্রাট্যাজিক পার্টনারশীপ চুক্তি স্বাক্ষরিত হয়। এস এস এল ওয়ারলেস এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুসারে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের হয়ে এজেন্টের মাধ্যমে বীমা সুবিধা প্রদান করবে এস এস এল ওয়ারলেস। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এস এল ওয়ারলেস চিফ অপারেটিং অফিসার মো. ইফতেখার আলম ইসহাক, মো. মহিউদ্দিন তৌফিক, এজিএম এ্যান্ড হেড অব ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস, মো. শহিদুল ইসলাম, এএমডি এ্যান্ড সিএফও এবং তাবিন বাশার, ব্যবস্থাপক, গ্রুপ ও ওভারসিজ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবকো/সখবি/সকাল, ২১ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

