Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলার সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের আমদানিতে

    ডিসেম্বর ২৮, ২০২৩ ৪:২০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    প্রকট ডলার সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের আমদানিতে। ডলারের অভাবে ভোগ্যপণ্যের আমদানিকারকরা চহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না। এতে এসব পণ্যের আমদানি যেমন কমেছে, তেমনই কমেছে এলসি খোলা। গত অর্থবছরের জুলাই-নভেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে নিত্যপণ্যের এলসি খোলা কমেছে ৪৪ শতাংশ। একই সঙ্গে আমদানি কমেছে ২৬ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে রোজানির্ভর পণ্যও রয়েছে।

    সূত্র জানায়, রোজা শুরুর মাত্র দুই মাস বাকি। এসব পণ্যের কাঁচামাল দেশে এনে পণ্য তৈরি করে বাজারে দিতে দেড় থেকে দুই মাস সময় লাগে। এছাড়া তৈরি পণ্য দেশে আনতে হয় রোজার শুরুর ১৫ দিন থেকে এক মাস আগে। যে কারণে রোজানির্ভর পণ্যের এলসি খোলার হার আরও আগেই বাড়ানো উচিত ছিল বলে অনেকেই মনে করেন। তবে কেন্দ্রীয় ব্যাংক এখন রোজানির্ভর পণ্য আমদানিতে ডলারের জোগান বাড়িয়েছে। ব্যাংকগুলো এসব পণ্যের এলসি যাতে দ্রুত খুলতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ খাতের পণ্য আমদানির এলসি খোলা বাড়বে।

    রোজানির্ভর পণ্য গত অর্থবছরে আমদানি হয়েছিল ৩২২ কোটি ডলারের। চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে ২৫৫ কোটি ডলারের। আমদানি কমেছে ২৬ দশমিক ২৭ শতাংশ। একই সময়ে গত অর্থবছরে এলসি খোলা হয়েছিল ৩৩২ কোটি ডলারের। চলতি অর্থবছরে এলসি খোলা হয়েছে ২৩১ কোটি ডলারের। এলসি খোলা কমেছে ৪৩ দশমিক ৭২ শতাংশ।

    এদিকে ব্যাংকগুলো এখন ডলারের সংস্থান না করে এলসি খুলতে পারছে না। যে কারণে এলসি খোলা আরও কমেছে। এলসির বিপরীতে ডলার থাকতে হবে বা এলসি দেনা শোধের সময় ডলার মিলবে- এমন কোনো নিশ্চিত সংস্থান থাকতে হবে। আমদানির চাহিদার তুলনায় ডলারের প্রবাহ বাজারে কম বলে ব্যাংকগুলো এলসির বিপরীতে আগাম ডলারের সংস্থান করতে পারছে না। যে কারণে এলসিও খুলতে পারছে না।

    আমদানি ও এলসি খোলার প্রাপ্ত বিশ্লেষণ করে কেন্দ্রীয় ব্যাংক মনে করে, গত এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে দুয়েকটি ছাড়া অনেক পণ্যের দামই কমেছে। যে কারণে ডলারের হিসাবে এলসি কমলেও দাম কমায় পণ্যের আমদানি বেড়েছে বেশি। আগে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় ডলারের হিসাবে এলসি খোলা হার বেড়েছিল। তাদের মতে, আসন্ন রোজায় বাজারে নিত্যপণ্যের কোনো সংকট হবে না।

    এবার মার্চের মাঝামাঝি সময় থেকে রোজা শুরু হচ্ছে। ওই সময়ে রোজানির্ভর বেশির ভাগ দেশি পণ্যের জোগান থাকবে বাজারে। এর মধ্যে দেশে উৎপাদিত মসলাজাতীয় পণ্য পেঁয়াজ, রসুন, আদা, হলুদ বাজারে চলে এসেছে। ফলে রোজায় এগুলোর কোনো সংকট হবে না। এসব পণ্যের আমদানি কমাতে সমস্যা নেই।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত অর্থবছরের জুলাই-নভেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পেঁয়াজের এলসি বেড়েছে ১১২ দশমিক ৪০ শতাংশ এবং আমদানি বেড়েছে ১০৫ দশমিক ৭৭ শতাংশ। এর কারণ হিসাবে জানা যায়, ভারতে পেঁয়াজের দাম বাড়ায় এলসি খোলা বেড়েছে। গত বছরের ওই সময়ে ভারতে পেঁয়াজের দাম কম ছিল। আগে তুরস্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ এলেও এখন ডলার সংকটের কারণে ওইসব দেশ থেকে আমদানির এলসি খোলা যাচ্ছে না।

    একই সময়ের ব্যবধানে মসলাজাতীয় পণ্যের আমদানির এলসি খোলা বেড়েছে ৯২ দশমিক ৮২ শতাংশ এবং আমদানি বেড়েছে ৮৯ দশমিক ৮৭ শতাংশ। শীতে মসলার চাহিদা বাড়ে। এ কারণে শীতের আগেই আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়েছে।

    গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল ৪০ সেন্ট, এখন তা বেড়ে হয়েছে ৫৭ সেন্ট। ওই সময়ে এর দাম বেড়েছে ৪২ দশমিক ৫ শতাংশ। যে কারণে চিনি আমদানির এলসি খোলা বেড়েছে ২৭ দশমিক ৭৬ শতাংশ এবং আমদানি বেড়েছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ। রোজায় এর চাহিদা বেশি থাকে। ফলে আমদানিও বেশি হয়েছে।

    রোজায় সয়াবিন তেলের চাহিদা বেশি থাকে। কিন্তু আমদানি কমেছে। তবে গত এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে এর দাম কমেছে ২৭ দশমিক ৯১ শতাংশ। গত বছরের নভেম্বরে অপরিশোধিত সয়াবিন তেলের প্রতি টনের দাম ছিল ১ হাজার ৫৬০ ডলার। এখন তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ ডলারে। একই সময়ে পাম অয়েলের প্রতি টনের দাম ৯৯৭ ডলার থেকে কমে ৮৫৬ ডলারে নেমেছে। আলোচ্য সময়ে দাম কমেছে ১৪ দশমিক ১৪ শতাংশ। যে কারণে এলসি ও আমদানি কমেছে ডলারের হিসাবে। তবে বাজারে চাহিদা অনুযায়ী আমদানি ও সরবরাহ স্বাভাবিক। গত অর্থবছরের জুলাই-নভেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পরিশোধিত ভোজ্যতেল আমদানি এলসি খোলা কমেছে ৪৪ দশমিক ৪৬ শতাংশ ও আমদানি কমেছে ৫১ শতাংশ। এদিকে অপরিশোধিত ভোজ্যতেল আমদানির এলসি কমেছে ৮৪ দশমিক ২৫ শতাংশ ও আমদানি কমেছে ৬১ দশমিক ৪৬ শতাংশ।

    তবে অনেক উদ্যোক্তাই বলেছেন, ডলার সংকটের কারণে তারা চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না। কেবল যাদের বিভিন্ন উৎস থেকে ডলার সংস্থানের সুযোগ রয়েছে, তারাই কেবল এখন এলসি খুলতে পারছেন। দেশে উৎপাদিত দুধ ও দুগদ্ধজাতীয় পণ্যের সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আমদানির চাহিদা কমেছে। তারপরও এসব পণ্য আমদানির এলসি খোলা বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ এবং আমদানি বেড়েছে ৭ দশমিক ২১ শতাংশ। 

    রোজায় বিভিন্ন ধরনের ফলের চাহিদা থাকে বেশি। এবার দেশি ফলের মধ্যে বড়ই, কমলা, পেয়ারা, বারোমাসি তরমুজ, ডালিম, কলার সরবরাহ থাকবে। তারপরও আমদানি ফলের চাহিদাও রয়েছে। এর মধ্যে খেজুরের চাহিদা বেশি। খুজুরের আমদানির এলসি খোলা বেড়েছে। এছাড়া সার্বিকভাবে ফলের এলসি খোলা বেড়েছে ২৯ দশমিক ২০ শতাংশ। তবে আগে এলসি খোলা কমায় এখন আমদানি কমেছে ৩ দশমিক ৭৭ শতাংশ। নতুন এলসির ফল দেশে আসা শুরু করলে আমদানি বেড়ে যাবে। 

    রোজায় ডাল ও ছোলার চাহিদা থাকে বেশি। আন্তর্জাতিক বাজারে এগুলোর দামও কমেছে। এ কারণে আমদানির এলসি কমেছে ৭ দশমিক ৫৯ শতাংশ এবং আমদানি কমেছে ১৯ দশমিক ৯৩ শতাংশ। পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ডলার ও ছোলার বড় অংশই আমদানিনির্ভর। দেশে উৎপাদন হয় খুবই কম। ডলার সংকটে তারা এলসি খুলতে পারছেন না।

    আন্তর্জাতিক বাজারে চালের দাম কিছুটা কমার পর এখন আবার বাড়ছে। চালের প্রতি টনের দাম গত বছরের নভেম্বরে ছিল ৪৩০ ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬০২ ডলারে। আলোচ্য সময়ে এর দাম বেড়েছে ৩৯ দশমিক ৯৩ শতাংশ। একই সময়ে গমের দাম ৩১৭ ডলার থেকে কমে দাঁড়িয়েছে ২৩৭ ডলার। আলোচ্য সময়ে দাম কমেছে ২৫ দশমিক ১৩ শতাংশ। গত অর্থবছরের জুলাই-নভেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে চাল ও গম আমদানির এলসি খোলা কমেছে ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং আমদানি কমেছে ২৭ দশমিক ৫৯ শতাংশ। দেশে চালের বাম্পার ফলন হয়েছে বলে এর আমদানি কমেছে। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় গমের আমদানি কমেছে ডলারের হিসাবে, তবে পরিমাণে বেড়েছে।

    অকা/প্র/ সকাল/২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ডলার সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের আমদানিতে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.