Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ওয়ালটন প্লাজার পণ্য কেনায় ১২ শতাংশ পর্যন্ত ছাড়

    জানুয়ারি ৩, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    গ্রাহক ও শুভানুধ্যায়ীদের কাছে নতুন রূপে নতুন আঙ্গিকে নিজেদের তুলে ধরার প্রত্যয়ে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট (https://waltonplaza.com.bd/) উন্মোচন করা হয়েছে। উদ্দেশ্য, ২০২৪ সালের মধ্যে দেশের ইলেকট্রনিক্স পণ্যের শীর্ষ অনলাইন শপে পরিণত হওয়া। নতুন ওয়েবসাইট চালু উপলক্ষে এই অনলাইন প্লাটফর্ম থেকে ওয়ালটন পণ্য কেনায় গ্রাহকদের ১২ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে ওয়ালটন প্লাজা।
    সোমবার (১ জানুয়ারি, ২০২৪) আনুষ্ঠানিকভাবে ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এবং ওয়ালটন প্লাজা অনলাইন সেলস এর মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি।
    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এসি প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান জাকির, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) দিদারুল আলম খান প্রমুখ।
    ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা অনলাইন সেলস এর মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি বলেন, “পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং গ্রাহকদের অনলাইন সেবা আরো সহজ, দ্রুত ও নিরাপদ করতেই আমাদের এই নতুন প্রয়াস। ইলেকট্রনিক্স পণ্যের তথ্য-উপাত্ত সমৃদ্ধ যুগোপযোগি এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত করে তৈরি করা হয়েছে ওয়ালটন প্লাজার নতুন এই ওয়েবসাইট। অনলাইন কেনাকাটায় গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা দিতে ভবিষ্যতে ওয়েবসাইটে ভার্চুয়াল শোরুম, অ্যাডভান্সড ডাটা অ্যানালাইসিসের মত আরো নতুন নতুন ফিচার সংযোজন করা হবে। ওয়ালটন প্লাজার নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে বিশে^র যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই গ্রাহক এবং স্টেকহোল্ডারগণ তাদের কাঙ্খিত পণ্যের তথ্য জানতে পারার পাশাপাশি পছন্দের পণ্য কিনতে পারবেন।”
    ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, আমাদের টার্গেট- চলতি বছরে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের নাম্বার ওয়ান অনলাইন সেলস নেটওয়ার্কে পরিণত হওয়া। এরই ধারাবাহিকতায় নতুন এই ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে ওয়ালটন পণ্য কেনায় দারুণ অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। পাশাপাশি অনলাইনে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় যুগান্তকারী পরিবর্তন আনবে ওয়ালটন প্লাজার এই নতুন ওয়েবসাইট।
    ওয়ালটন প্লাজার আইটি বিভাগসূত্রে জানা গেছে, ডাইনামিক ও থিমেটিকের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট। ব্যবহার করা হয়েছে উন্নতমানের সার্চ ইঞ্জিন। ফলে, যে কোন ব্যক্তি এই ওয়েবসাইটের হোমপেজ পরিদর্শনের মাধ্যমে সহজেই স্বল্প সময়ে ওয়ালটন পণ্য সম্পর্কিত সব তথ্য খুঁজে পাবেন। ওয়েবসাইটটিতে নতুন ও যুগোপযোগী অসংখ্য ফিচারও সংযোজন করা হয়েছে। পেমেন্টসহ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এই ওয়েবসাইটে। বাংলা ও ইংরেজিতে নেভিগেট করে কাঙ্খিত পণ্য সহজেই খুঁজে পাবেন এবং অর্ডার করতে পারবেন গ্রাহকরা। এছাড়া কিস্তি অটোমেশন ফিচারের মাধ্যমে সহজেই অনলাইনে পণ্য কেনায় কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/পবা/দুপুর, ৩ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.