Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালু করলওয়ালটন

    মার্চ ৪, ২০২৪ ৪:৩১ পূর্বাহ্ণUpdated:মার্চ ৪, ২০২৪ ৪:৩১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিক্রয়োত্তর সেবাকে আরো উন্নত ও গতিশীল করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি আরো বৃদ্ধির প্রত্যয় নিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হলো ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স-২০২৪’। এতে দেশজুড়ে এসি সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর ঘোষণা দেয়া হয়। বাংলাদেশে ওয়ালটনই প্রথম এসি সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালু করলো। এর আওতায় সার্ভিস এক্সাপার্টসরা দূর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হলে বা স্বাভাবিক মৃত্যুবরণ করলে ক্ষতিগ্রস্থ পরিবার দেড় লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।
    ৩ মার্চ সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টার্সে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।
    এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান ও ডেপুটি সিবিও সন্দীপ কুমার বিশ্বাস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটনের চিফ সার্ভিস অফিসার শিবদাস রায়, এসি সার্ভিস বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান পিনন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, এসি আরএনআই বিভাগের প্রধান আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
    কনফারেন্সে ওয়ালটন, মার্সেল, এসিসি ও সেইফ ব্র্র্যান্ড এসি’র বিক্রয়োত্তর সেবার সঙ্গে সম্পৃক্ত ১২ শতাধিক সার্ভিস পার্টনার ও প্রতিনিধি অংশ নেন। তাদের আগমনে ‘আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় ওয়ালটন হেড কোয়ার্টার্সের আঙ্গিনা।
    ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স-২০২৪’ এ এসির বিক্রয়োত্তর সেবার মান আরো উন্নত, গতিশীল করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিকল্পে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রথম বিএসটিআই সিক্স-স্টার এনার্জি রেটিং প্রাপ্ত দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের রেসিডেন্সিয়াল এসিসহ ইনভার্টনিক্স সিরিজের লাইট কমার্শিয়াল এসি উন্মোচন করেন। খবর বিজ্ঞপ্তির ●
    অকা/পবা/সখবি/সকাল, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.