Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গত ৮ মাসে এলপি গ্যাসের মোট দাম বেড়েছে ৪৮৩ টাকা

    মার্চ ৪, ২০২৪ ৫:০১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    টানা ৮ মাস ধরে দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করা হচ্ছে। এই সময়ে জ্বালানি পণ্যটির দাম দফায় দফায় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে গত ৮ মাসে এলপি গ্যাসের মোট দাম বেড়েছে ৪৮৩ টাকা।

    সর্বশেষ ৩ মার্চ এলপি গ্যাসের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করে বিইআরসি। কমিশনের ঘোষণায়, ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজির নতুন দাম ১২৩ টাকা ৫২ পয়সা করা হয়েছে। সেই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৪৮২ টাকা ২৪ পয়সা।

    গত বছরের আগস্ট মাস থেকে দেশের বাজারে শুরু হয় এলপিজির বিরতিহীন দাম বৃদ্ধির মহড়া। কখনো আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, কখনো আনুষঙ্গিক খরচের সঙ্গে মূল্য সমন্বয়ের কথা বলে ছুটেছে এলপিজির দাম। আট মাসের হিসেবে গত আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১০৪০ টাকা নির্ধারণ করা হয়। এই ধারা অব্যাহত রেখে সেপ্টেম্বরে নতুন দাম হয় ১২৮৪, অক্টোবরে ১৩৬৩, নভেম্বরে ১৩৮১, ডিসেম্বরে ১৪০৪ টাকা, নতুন বছরে জানুয়ারিতে ১৪৩৩ টাকা, ফেব্রুয়ারি ১৪৭৪ টাকা, সর্বশেষ মার্চে বেড়ে দাঁড়ায় ১৪৮২ টাকা।

    মূলত ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপি গ্যাসের দাম নির্ধারণ করছে বিইআরসি। সৌদি কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরেই দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।

    এদিকে প্রতি মাসে এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম প্রকাশ করে সৌদি প্রতিষ্ঠান আরামকো। এ মাসে সিপি অপরিবর্তিত থাকলেও দেশে দাম বাড়িয়েছে বিইআরসি।

    কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন জানান, এবার সিপি অপরিবর্তিত থাকলেও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে দেশের বাজারে এলপিজির নতুন দাম ৩ মার্চ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

    অকা/প্র/সকাল/৪ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    গত ৮ মাসে এলপি গ্যাসের মোট দাম বেড়েছে ৪৮৩ টাকা

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.