দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর (বিআইএফ) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বাংলাদেশ সচিবালয়ে ২০ মার্চ অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের কার্যালয়ে দুপক্ষের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান এবং জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান।
শুভেচ্ছা বিনিময়কালে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান জেনিথ ইসলামী লাইফের কর্মকাণ্ড ও গ্রাহক সেবার বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বীমা সেবার আওতায় আনার বিষয়টি জানতে পেরে জেনিথ ইসলামী লাইফের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিত বীমা দাবি পরিশোধে সন্তোষ প্রকাশ করেন।খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/রাত, ২০ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

