Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থনীতিতে গতির সঞ্চার ও ইতিবাচক ধারায় যে সূচকগুলো

    সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:০৮ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:০৮ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। অর্থনীতির বেশ কয়েকটি সূচক এখন ইতিবাচক ধারায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে খানিকটা ধীরগতি দেখা গেলেও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকই আছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

    রফতানি আয়ে স্বস্তির সুবাতাস পাওয়া যাচ্ছে বেশ কয়েকমাস ধরে। গত মাসের তুলনায় প্রবাসী-আয়ও বেড়েছে। বাড়তে শুরু করেছে বিনিয়োগ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়েছে। এ অবস্থায় চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

    এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর পূর্বাভাসেও উঠে এসেছে এমন চিত্র। সংস্থাটি চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

    চলতি অর্থবছরের বাজেটের মাধ্যমে ব্যয় বৃদ্ধির পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়বে বলে মনে করে এই দাতা সংস্থা। এডিবি বলছে, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৭ দশমিক ১ শতাংশও হতে পারে।

    এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয় খানিকটা বেড়েছে। তবে করোনা চলে যাওয়ার পর অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে।

    রফতানি আয়

    দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক। এর ওপর ভর করে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে রফতানি আয়।

    ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে ৩ হাজার ৮৬১ কোটি মার্কিন ডলার রফতানি আয় করেছে বাংলাদেশ। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৬৭ কোটি ডলার বেশি। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেও লক্ষ্যমাত্রার চেয়ে ৬০১ কোটি ডলার বেশি আয় হয়েছে।  রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

    ইপিবির তথ্য অনুযায়ী, গত ৯ মাসে পোশাক রফতানি থেকেই আয় হয়েছে ৩ হাজার ১৪২ কোটি ডলার। যা মোট রফতানি আয়ের প্রায় ৮১ শতাংশ। এ সময়ের মধ্যে পোশাক রফতানিতে আগের বছরের একই সময়ের চেয়ে ৭৯৪ কোটি ডলার বেশি আয় হয়েছে। পোশাকের এ প্রবৃদ্ধির কারণে গত ৯ মাসে এ খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০৯ কোটি ডলার বেশি রফতানি আয় হয়েছে দেশের। গত জুলাই থেকে মার্চ, এই সময়ে তৈরি পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৩৩ কোটি মার্কিন ডলারের। গত মার্চে প্রবাসীরা দেশে প্রায় ১৮৬ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন (১৬ হাজার ৩৩ কোটি টাকা)। এই আয় গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। চলতি এপ্রিলে প্রবাসী আয় মার্চের তুলনায় বাড়বে বলে আশা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার পাঠান। ফেব্রুয়ারিতে এসেছে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। তবে মার্চে বেড়ে ১৮৫ কোটি ৯৯ লাখ ডলারে ওঠে।

    বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ছে

    করোনার প্রভাব কমে আসার পর থেকেই বেসরকারি খাতে ঋণে প্রবৃদ্ধি বাড়ছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকটি টানা আট মাস ধরে বাড়তে বাড়তে এ বছরের জানুয়ারিতে ১১ দশমিক শূন্য ৭ শতাংশে ওঠে। ফেব্রুয়ারিতে ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারি শেষে বেসরকারি খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৭৮ হাজার ৮৫৫ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি শেষে বেসরকারি খাতে মোট ঋণ স্থিতি ছিল ১২ লাখ ৬৬ হাজার ২৫৭ কোটি টাকা। সাধারণত দেশের বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হিসেবে মনে করা হয় বেসরকারি খাতের ঋণ প্রবাহকে। ঋণের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘টানা সাত-আট মাস বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে। এটা অর্থনীতির জন্য ভালো খবর।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ৭ দশমিক ৫৫ শতাংশে নেমে এসেছিল।

    রাজস্বের লক্ষ্যমাত্রা

    প্রতি বছর বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে কর সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়, সাধারণত অর্থবছরের শেষে সংশোধিত বাজেটে তা কিছুটা কমানো হয়। কিন্তু চলতি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে কর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা কমছে না, অপরিবর্তিত থাকছে।

    চলতি অর্থবছরের বাজেটে কর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটেও একই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রা হতে পারে ৩ লাখ ৫ হাজার কোটি টাকা।

    রাজস্ব আয়ে গতি বেড়েছে

    এনবিআরের তথ্য বলছে, ব্যবসা-বাণিজ্য চাঙ্গা এবং আমদানি বেড়ে যাওয়ায় রাজস্ব সংগ্রহ বেড়েছে। আমদানি পর্যায়েও রাজস্ব সংগ্রহ বেড়েছে। বেড়েছে মূল্য সংযোজন কর (মূসক) থেকে আদায়। এমনকি করোনার মধ্যেও আয়কর সংগ্রহ বেড়েছে। এ বছর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করছে এনবিআর। এনবিআরের কর্মকর্তারা বলছেন, অভ্যন্তরীণ বাণিজ্য ও রফতানির ধারাবাহিকতা বজায় থাকলে রাজস্ব সংগ্রহ বাড়বে। পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হওয়ায় গুগল, অ্যামাজন, ফেসবুকের মতো প্রতিষ্ঠান থেকেও রাজস্ব পাওয়া যাচ্ছে। এ ছাড়া এ বছর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের কার্যক্রম আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এতে মামলা দায়ের ও নিষ্পত্তি দুটিই বেড়েছে।

    চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ১ লাখ ৭৬ হাজার ৪৫৮ কোটি টাকা রাজস্ব পেয়েছে এনবিআর। যা মোট লক্ষ্যমাত্রার ৫৩ দশমিক ৪৭ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ২৮ শতাংশ বেশি।

    তথ্য বলছে, জুলাই-ফেব্রুয়ারিতে স্থানীয় পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক খাতে রাজস্ব আদায় হয়েছে ৬৬ হাজার ৩৭৪ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধি ১০ দশমিক ৬৫ শতাংশ। আমদানি পর্যায়ে রাজস্ব সংগ্রহে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৭৯ শতাংশ। এ খাতে আদায় হয়েছে ৫৬ হাজার ৭৭৬ কোটি টাকা। এছাড়া ৫২ হাজার ৮৫৪ কোটি টাকার রাজস্ব এসেছে আয়কর বা প্রত্যক্ষ কর থেকে। প্রবৃদ্ধি ১৩ দশমিক ২৮ শতাংশ। ভ্রমণ কর হিসাবে এনবিআর পেয়েছে ৪৫৪ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ১৪১ শতাংশ বেশি।

    #

    অকা/প্র/দুপুর, ১৩ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    অর্থনীতিতে গতির সঞ্চার ও ইতিবাচক ধারায় যে সূচকগুলো

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.