বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ৩০ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর কার্যালয়ে উপস্থিত হয়ে নতুন যোগদানকৃত চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, সদস্য (লাইফ) কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে তাঁদের উষ্ণ অভিনন্দন জানান। এ সময় বেঙ্গল ইসলামি লাইফ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আওলাদ হোসেন (প্রকল্প প্রধান, একক বীমা), মো. হুমায়ূন কবির (প্রকল্প প্রধান, ইসলামি বীমা), এম. এ. রব খান (প্রকল্প প্রধান, স্মার্ট প্রজেক্ট), মো. হারুন-অর রশিদ ফারুকী (প্রকল্প প্রধান, তাকাফুল প্রকল্প) এবং কোম্পানির প্রধান হিসাব কর্তকর্তা সামসুল ইসলাম। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
