Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আগের বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি কমেছে

    মার্চ ৯, ২০২৩ ৪:১৩ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে আমদানি কমতে শুরু করেছে। রফতানিতে প্রবৃদ্ধি অব্যাহত আছে। এতে করে আগের বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি কমেছে। গত জানুয়ারি পর্যন্ত সাত মাসে ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৯ কোটি ডলার। আগের বছরের একই সময়ে যা ১ হাজার ৮৮১ কোটি ডলার ছিল। তবে আর্থিক হিসাবে বড় ঘাটতি থাকায় সব মিলিয়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি বেড়ে সাড়ে ৩ গুণ হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ের ব্যাল্যান্স অব পেমেন্ট বা লেনদেন ভারসাম্যের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। বাণিজ্য ঘাটতি কমার পাশাপাশি চলতি হিসাবের ঘাটতিও কমে ৫০৪ কোটি ডলারে নেমেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৬ কোটি ডলার।

    চলতি অর্থবছরের প্রথম সাত মাসে আমদানিতে ব্যয় হয়েছে ৪ হাজার ৪০৩ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৫ দশমিক ৬৬ শতাংশ কম। আর রপ্তানি ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৪ কোটি ডলার হয়েছে। অন্যদিকে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৪৫ কোটি ডলার।

    জুলাই থেকে জানুয়ারি সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ এসেছে ৪০৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১১ শতাংশ কম। বাণিজ্য ঋণ ঋণাত্মক হয়েছে ২৮৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ৭ কোটি ডলার ইতিবাচক ছিল। অন্যান্য স্বল্পমেয়াদী ঋণ আগের চেয়ে কমেছে। মেয়াদি ঋণও কমেছে। অবশ্য সরাসরি বিদেশি বিনিয়োগ ১২ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৩০৭ কোটি ডলার হয়েছে। বিদেশি বিনিয়োগ সামান্য বাড়লেও ঋণ কমে যাওয়ায় আর্থিক হিসাবে প্রায় ১২০ কোটি ডলারের ঘাটতি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ হিসাবে ৮৬৪ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল। চলতি হিসাব ও আর্থিক হিসাবে ঘাটতি মিলিয়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি বেড়ে ৭৩৯ কোটি ডলার হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ২০৫ কোটি ডলার।

    অকা/প্র/সকাল, ০৯ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    আগের বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.