Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আমদানি এলসি ওপেনিং কমেছে

    ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৫:৩৩ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চলতি অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) আমদানি এলসি ওপেনিং কমেছে প্রায় ২৫ শতাংশ। সরকারের আমদানিতে কড়াকড়ি ও বিশ্ববাজারের রেটের সঙ্গে আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশ টু ক্যাশ পর্যবেক্ষণের ফলে এলসি ওপেনিং কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে ওপেনিং হয় ৩৯.৪৬ বিলিয়ন ডলার, যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ের চেয়ে ২৪.৭৯% বা ১৩ বিলিয়ন ডলার কম।

    তবে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে এলসি সেটেলমেন্ট হয়েছে ৪৬.৮২ বিলিয়ন ডলার, যা ২০২১-২২ অর্থবছরের তুলনায় বেড়েছে ২.৮৬ শতাংশ।

    আমদানি কড়াকড়ির শুরুতে অর্থাৎ ২০২২ সালের এপ্রিলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৪৪.০১ বিলিয়ন ডলার। চলতি বছরের জানুয়ারি শেষে রিজার্ভ দাড়িয়েছে ৩২.২২ বিলিয়ন ডলারে।

    ব্যাংকাররা বলেন, আমদানিতে কোন শর্ত না থাকায় ক্যাপিটাল মেশিনারিজ ও বিলাস দ্রব্যের (লাক্সারি গুডস) ব্যাপক আমদানি হয়েছে। তবে গত এপ্রিল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া বাকি সকল পণ্য আমদানিতে সরকারের কড়াকড়ি আরোপের পর আমদানি এলসি ওপেনিংয়ের পরিমাণ অনেক কমে এসেছে।

    তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে পেট্রোলিয়াম ব্যতীত ক্যাপিটাল মেশিনারিজ, কনজ্যুমার গুডস, ইন্টারমিডিয়েট গুডস এবং শিল্পের কাঁচামালের আমদানি ব্যাপক কমেছে।

    চলতি অর্থবছরের এই সাত মাসে ক্যাপিটাল মেশিনারির জন্য এলসি ওপেনিং হয়েছে ১.৪১ বিলিয়ন ডলার। যদিও ২০২১-২২ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪.২৫ বিলিয়ন ডলার।

    এছাড়া চলতি অর্থবছরের এই সাত মাসে কনজ্যুমার গুডস ও ইন্টারমিডিয়েট গুডস আমদানির পরিমাণ কমেছে যথাক্রমে ১৮.২২% ‍ও ৩৩.৩০%।এ সময়ে এই দুই খাতে আমদানি হয়েছে ৪.৭ ও ৩ বিলিয়ন ডলার।

    গত বছরের এপ্রিল থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে আমদানিতে লাগাম দেয় নিয়ন্ত্রক সংস্থা। একের পর এক নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

    প্রথম আমদানিতে ২৫% নগদ মার্জিনের ঘোষণা আসে গত বছরের ১৭ এপ্রিল। এরপর কয়েকবারে বাড়িয়ে গত জুনে বিলাস দ্রব্যসহ ২৭ ধরণের পণ্যের আমদানির ক্ষেত্রে ১০০% মার্জিন করা হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক ৩ মিলিয়ন ডলারের বেশি এলসি খুলতে ২৪ ঘণ্টা আগে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়।

    কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আমদানিতে কড়াকড়ি থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে নেই। বরং কেন্দ্রীয় ব্যাংক এর জন্য ডলার সহায়তা দিচ্ছে।"

    তিনি বলেন, "ডলার যাতে গুরুত্বপূর্ণ খাতে ব্যয় হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক এখন ব্যাংকগুলোর আমদানিতে তদারকি বাড়িয়েছে। এখন গ্রাহক পণ্য আমদানির জন্য যে রেট দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সেগুলো বিশ্ববাজারের রেটের সঙ্গে যাচাই-বাছাই করছে। যার কারণে যে আমদানিতে রেট নিয়ে ত্রুটি দেখা যায় তা সঙ্গে সঙ্গে বাদ দেয়া হয়। একইসঙ্গে লাক্সারি গুডস আমদানির আবেদন এলেই কেন্দ্রীয় ব্যাংক সেগুলো বিশেষ পর্যালোচনা করে। যার কারণে ওভারঅল আমদানি কমেছে।"

    কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বলেন, আমদানি কমার অন্যতম কারণ সরকারের আমদানিতে কড়াকড়ি ও ব্যাংকগুলোর ডলারের সংকট।

    তারা আরও বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণে আমদানিকারকদের ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে কিন্তু সেই তুলনায় প্রফিট তেমন ভালো হয়নি যার কারণেও অনেক ব্যবসায়ী আমদানি কমিয়েছে।

    পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি কমানোর কোন বিকল্প নেই। তবে একেবারে কমিয়ে দিলে হবে না। আমাদের দেশের কার্যক্ষমতা স্বাভাবিক রাখতে ন্যূনতম গড়ে প্রতি মাসে ৬ বিলিয়ন ডলারের আমদানি রাখা দরকার।

    অকা/প্র/সকাল, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ  

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    আমদানি এলসি ওপেনিং কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.