Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এ বছর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে

    ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ২০২৫ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরের আমদানি ও রফতানি পণ্যের কনটেইনার হ্যান্ডলিং ২০২৪ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় আমদানি বেড়েছে ১২.৭৫ শতাংশ এবং রপ্তানি বেড়েছে ১৩.৮৪ শতাংশ।

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে মোট রফতানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ২৮ হাজার ৩৮৩ টিইইউ (কুড়ি-ফুট সমতুল্য একক)। এর মধ্যে ৭৫ হাজার ২৩৪ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ৫৩ হাজার ১৪৯ টিইইউ কনটেইনার খালি ছিল।

    ২০২৪ সালের জানুয়ারিতে মোট রফতানি কনটেইনার ছিল এক লাখ ১২ হাজার ৭৭৩ টিইইউ। এর মধ্যে ৬৩ হাজার ৬৩৪ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ৪৯ হাজার ১৩৯ টিইইউ কনটেইনার খালি ছিল।

    গত বছরের তুলনায় ২০২৫ সালের জানুয়ারিতে রফতানি কনটেইনারের সংখ্যা ১৫ হাজার ৬১০ টিইইউ বা ১৩.৮৪ শতাংশ বেড়েছে। বিশেষ করে, এ বছর জানুয়ারিতে চট্টগ্রাম বন্দর ১১ হাজার ৬০০ টিইইউ-এর বেশি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিং করেছে।

    অন্যদিকে, আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে বন্দরে আমদানি পণ্যের মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ৩৫ হাজার ২৩১ টিইইউ। এর মধ্যে এক লাখ ২৪ হাজার ৩৯৯ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ১১ হাজার ১৯২ টিইইউ কনটেইনার খালি ছিল।

    ২০২৪ সালের জানুয়ারিতে আমদানি পণ্যের এক লাখ ১৯ হাজার ৯৩৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। এর মধ্যে এক লাখ ১২ হাজার ৯৫ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং সাত হাজার ৮৪১ টিইইউ কনটেইনার খালি ছিল।

    গত বছরের তুলনায় এ বছর আমদানি পণ্য হ্যান্ডলিং বেড়েছে ১৫ হাজার ২৯৫ টিইইউ বা ১২.৭৫ শতাংশ। এর মধ্যে পণ্যবাহী কনটেইনার বেড়েছে ১১ হাজার ৯৪৪ টিইইউ।

    চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এটি ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা ২০২৩ সালের ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউ এবং ২০২২ সালের ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ টিইইউ-এর তুলনায় বেশি।

    চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, 'বিভিন্ন বৈশ্বিক সংকট কাটিয়ে ব্যবসা স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে আমদানি ও রপ্তানি কার্যক্রম বেড়েছে এবং কনটেইনার হ্যান্ডলিংও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বন্দর কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল আমরা পেতে শুরু করেছি।'

    বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের শুরুতেই যে প্রবৃদ্ধি হয়েছে, তা ২০২৫ সালের জন্য কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনালের উন্নত কার্যক্রম এবং পানগাঁও কনটেইনার টার্মিনালে কার্যক্রম বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ চলতি বছরের ধারাবাহিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। ●
    অকা/প্র/ই/ সকাল, ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.