সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর গ্রাহক ও সুধী সভা সম্প্রতি স্থানীয় জেলা পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত হয়। সমাবেশে গ্রাহকের চেকও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
ঠাকুরগাঁও শাখা কার্যালয়ের ইনচার্জ ও জি.এম (উন্নয়ন) হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন।
প্রতিষ্ঠানের রংপুর বিভাগীয় প্রধান এসভিপি মোস্তফা আল কামাল। এতে ঠাকুরগাঁও অঞ্চলের সফল উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বীমা দাবীর চেক প্রদান করেন। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
