Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বাজারে বড় ধরনের অস্থিরতা

    জানুয়ারি ২২, ২০২৩ ৪:৪০ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বৈশ্বিক মন্দার প্রভাবে অনুমোদনহীন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ২০২১ সালের নভেম্বর থেকে বিটকয়েনের দাম পড়তে শুরু করে। ডিসেম্বর পর্যন্ত পড়েছে। গত ১৪ মাসে এর দাম প্রায় চারগুণ কমেছে।

    ২০২১ সালের নভেম্বরে এর দাম সর্বোচ্চ ৬৪ হাজার ৪০০ ডলার উঠেছিল। ৩০ ডিসেম্বর পর্যন্ত তা কমে সর্বনিম্ন ১৬ হাজার ৫২৯ ডলারে নেমেছে। ওই সময়ে এর দাম কমেছে ৪৭ হাজার ৮৭১ ডলার।

    বিটকয়েনের দামে এত বেশি দরপতনের কারণে যারা এতে বিনিয়োগ করেছিলেন তারা ব্যাপকভাবে পুঁজি হারিয়েছেন। তবে ২ জানুয়ারি থেকে এর দাম বাড়তে শুরু করেছে। শনিবার পর্যন্ত এর দাম বেড়ে ২৩ হাজার ২৫ ডলার হয়েছে। গত ২০ দিনে এর দাম বেড়েছে ৬ হাজার ৪৯৬ ডলার বা প্রায় ৪০ শতাংশ।

    আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ডলারের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে এখন বিটকয়েনও বিকল্প মুদ্রা হিসাবে ব্যবহৃত হতে শুরু করেছে। আগে এর ব্যবহার অনেকটা কমে গিয়েছিল। চলতি বছরেও এর বাজারে অস্থিরতা থাকবে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক এখন ডিজিটাল মুদ্রা বাজারে ছাড়তে শুরু করেছে। ইতোমধ্যে চীন সীমিত আকারে ডিজিটাল মুদ্রা বাজারে ছেড়েছে।

    ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ১ ডিসেম্বর থেকে ডিজিটাল মুদ্রা বাজারে ছেড়েছে। প্রাথমিকভাবে এই মুদ্রা শুধু পাইকারি পর্যায়ে বা এজেন্টেদের মধ্যে লেনদেন হবে। এ প্রক্রিয়া সফল হলে এর লেনদেনের পরিধি আরও বাড়ানো হবে।

    বাংলাদেশ ব্যাংকও ডিজিটাল মুদ্রা বাজারে ছাড়ার জন্য সমীক্ষা করছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ভারত ও চীনের ডিজিটাল মুদ্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

    সূত্র জানায়, বাজারে প্রচলিত মুদ্রার মান অনুযায়ীই ওইসব ডিজিটাল মুদ্রা লেনদেন হচ্ছে। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার ডলার বা বিকল্প অন্য কোনো মুদ্রার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পর্যায়ক্রমে একে রিয়েল এক্সচেঞ্জ রেট বা প্রকৃতি বিনিময় হারের সঙ্গে সমন্বয় করা হবে।

    বাংলাদেশের যেসব দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য রয়েছে ওইসব দেশের সার্বিক অর্থনীতির সূচকগুলোর সঙ্গে বিশ্লেষণ করে প্রকৃত বিনিময় হার নির্ধারণ করা হয়। ফলে এই মুদ্রাটি ডলারের বিকল্প হিসাবে যে কোনো মুদ্রায় লেনদেন করা যাবে।

    এদিকে টাকায় ২ জানুয়ারি প্রতি বিটকয়েনের দাম ছিল ১৭ লাখ ২৪ হাজার টাকা। ২১ জানুয়ারি তা বেড়ে ২২ লাখ ২৪ হাজার টাকায় উঠেছে। ডিসেম্বরে এর দাম সর্বনিম্ন ১৬ লাখ ৭৪ হাজার টাকায় নেমেছিল। ২০২১ সালের নভেম্বরে এর দাম সর্বোচ্চ ৫২ লাখ টাকায় উঠেছিল।

    ২০০৯ সালে প্রতি বিটকয়েনের দাম ছিল ১ ডলার। ২০১৯ সালের নভেম্বর তা বেড়ে ১১ হাজার ৩৭০ ডলারে উঠে। ২০২০ সালে মার্চে আবার কমে ৫ হাজার ১৬৫ ডলারে নামে। ২০২১ সালের নভেম্বরে এর দাম বেড়ে সর্বোচ্চ ৬৪ হাজার ৪০০ ডলারে উঠে। এরপর থেকে কমতে শুরু করে। ৩০ ডিসেম্বর পর্যন্ত তা কমে সর্বনিম্ন ১৬ হাজার ৫২৯ ডলারে নেমেছে। গত ১৪ মাসে এর দাম প্রায় চারগুণ কমেছে। অর্থাৎ ৪৭ হাজার ৮৭১ ডলার। তবে ২ জানুয়ারি থেকে এর দাম বাড়তে শুরু করেছে। শনিবার পর্যন্ত এর দাম বেড়ে ২৩ হাজার ২৫ ডলার হয়েছে। গত ২০ দিনে এর দাম বেড়েছে ৬ হাজার ৪৯৬ ডলার বা প্রায় ৪০ শতাংশ।

    সূত্র জানায়, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে বিটকয়েনের লেনদেন নিষিদ্ধ। তারপরও ওই নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় ব্যক্তি এর মাধ্যমে লেনদেন করছেন। একই সঙ্গে অনলাইন জুয়ার দেনা-পাওয়া সম্পন্ন করার জন্যও এ কয়েন ব্যবহৃত হচ্ছে। এর সঙ্গে জড়িত থাকার দায়ে আইন প্রয়োগকারী সংস্থা বেশকিছু ব্যক্তিকে গ্রেফতার করেছে।

    বিটকয়েনের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। ফলে এতে বিনিয়োগ করে বা লেনদেন করে কেউ প্রতারিত হলে কোনো সংস্থার কাছে প্রতিকার চাওয়ার সুযোগ নেই। এছাড়া এর মাধ্যমে লেনদেন করা বা এতে বিনিয়োগ করাও একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন বিষয়ক অপরাধ।

    এদিকে আইএমএফ’র প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা যায়, বিটকয়েনে যারা বিনিয়োগ করেছেন তাদের প্রায় সবাই ব্যাপকভাবে পুঁজি হারিয়েছেন। স্বর্ণ, শেয়ার ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছেন তাদের পুঁজির মুনাফা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে স্বর্ণে বিনিয়োগকারীদের। এরপরেই রয়েছে ডলারে বিনিয়োগকারীদের অবস্থান।

    তৃতীয় অবস্থানে রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। তবে ইউরো ও পাউন্ডে বিনিয়োগকারীদের মুনাফা বেশ কম।

    প্রতিবেদনে বলা হয়, বিটকেয়েনের দাম যেভাবে কমছিল, তাতে আর্থিক খাতে ঝুঁকির মাত্রা আরও বেড়ে গিয়েছিল। কেননা বিশ্বের অনেক দেশে আন্তর্জাতিক লেনদেনে বিটকয়েন ব্যবহৃত হচ্ছে। এছাড়া সঞ্চয়ের ক্ষেত্রে বিটকয়েন অন্যতম একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরাও আন্তর্জাতিক লেনদেন করার জন্য বিটকয়েনে আগাম বুকিং দিয়ে রাখছেন।

    অকা/ব্যাংখা /দুপুর, ২২ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বাজারে বড় ধরনের অস্থিরতা

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.