Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দ. কোরিয়ায় টিভি রফতানি মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

    জুলাই ২৪, ২০২৩ ৪:১৪ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে ওয়ালটন। তারা ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আাফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়াতে ওয়ালটন ব্র্যান্ড লোগোতে টেলিভিশন রফতানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশী এই ইলেকট্রনিক্স জায়ান্ট।
    দ. কোরিয়ার খ্যাতনাম প্রতিষ্ঠান ‘হ্যানস কোরিয়া’ দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টিভি বাজারজাত করবে। সম্প্রতি এই বিষয়ে ওয়ালটন এবং হ্যানস কোরিয়ার মধ্যে এক পারস্পরিক ব্যবসায়িক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও হ্যানস কোরিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার হ্যান কিজাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
    সেসময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ আল ইমরান ও আব্দুর রউফ, ম্যানেজমেন্ট প্রতিনিধি আরমান ইবনে শাহজাহান ও হুমায়রা হোসেন, হ্যানস কোরিয়ার গ্লোবাল প্ল্যানিং ম্যানেজার হং সাংয়ূ ও ডেপুটি ম্যানেজার মো. রেজাউল ইসলাম প্রমুখ।
    ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, দক্ষিণ কোরিয়ায় টিভি রপ্তানি বাজার সম্প্রসারণ নিঃসন্দেহে ওয়ালটনের এক বিশাল মাইলফলক। যা কিনা ওয়ালটনের ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস ছড়িয়ে দিতে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার দ. কোরিয়ায় ওয়ালটন ব্র্যান্ড লোগেতে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।
    হ্যানস কোরিয়ার সিইও হ্যান কিজাং বলেন, বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমরা আনন্দিত। দ. কোরিয়ার বাজারে আমরা বাংলাদেশী ওয়ালটন ব্যান্ডকে প্রমোট করার পাশাপাশি এবং দেশটিতে ওয়ালটন পণ্যের শক্তিশালী বাজার তৈরি করতে সক্ষম হবো বলে আশাবাদী।
    উল্লেখ্য, দেশের শীর্ষ ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন ওয়ালটন। বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/পবা/সকাল, ২৪ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    দ. কোরিয়ায় টিভি রফতানি মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.