Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বন্ড সুবিধা দেওয়া হতে পারে সকল রফতানি খাতে

    মার্চ ২১, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণUpdated:মার্চ ২১, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    পোশাক শিল্পের মতো অন্যান্য রফতানি খাতেও বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। সেই সঙ্গে শতভাগ রফতানিমুখী পণ্যের ক্ষেত্রে ডিউটি ড্র ব্যাক সুবিধাও থাকবে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বের হয়ে আসার পর রফতানি এবং বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় এ বিষয়গুলো বিবেচনা করছে সরকার।

    ধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় রফতানি সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির সভাপতি। এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণে গত বছরের এপ্রিলে এই কমিটি গঠন করা হয়।

    ২০২৬ সালের পর এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিভিন্ন দেশে পণ্য রফতানির ক্ষেত্রে এখনকার মতো শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে না বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে এ সুবিধা উঠে যাবে ২০২৯ সালে। এ ছাড়া ওষুধ শিল্পে মেধাস্বত্বের বিধানে যে ছাড় রয়েছে, তাও কঠোর হবে।

    তাই এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবেই সব রফতানি খাতেই বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার প্রস্তাব এসেছে। এ সুবিধার আওতায় থাকা প্রতিষ্ঠানকে রফতানিপণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে কোনো শুল্ক পরিশোধ করতে হয় না।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, শতভাগ রফতানিমুখী সব পণ্যে বন্ডের ওয়্যারহাউস সুবিধা দিলে খুবই ভালো হবে। তবে শেষ পর্যন্ত তা শুধু কাগজে-কলমে থাকলে লাভ হবে না। বর্তমানে তৈরি পোশাকের বাইরে অন্যান্য যেসব খাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার ঘোষণা আছে, তা শতভাগ কার্যকর নয়। বিশ্বব্যাংকের একটি গবেষণায় দেখা গেছে, বন্ডেড প্রক্রিয়ায় নানান জটিলতায় এ সুবিধা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেননি চামড়া খাতের উদ্যোক্তারা। সত্যিকার অর্থেই  বন্ডেড ওয়্যারহাউসের সুবিধায় সব রফতানিকারকের শুল্কমুক্ত কাঁচামাল আমদানি নিশ্চিত করা গেলে রফতানি খাত শক্তিশালী হবে।

    বৈদেশিক মুদ্রা অর্জন, রফতানি ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বাড়াতে সরকার রফতানিকারকদের বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দিয়ে থাকে। বর্তমানে মূলত দুই ধরনের বন্ডেড ওয়্যারহাউস রয়েছে। শতভাগ রফতানিমুখী পোশাক শিল্পে স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে। এর বাইরে শতভাগ রফতানিমুখী আরও কিছু প্রতিষ্ঠানকে জেনারেল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স দেয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে– ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, জাহাজ নির্মাণ শিল্প, প্রচ্ছন্ন রফতানিকারক প্রতিষ্ঠান, ডিপ্লোমেটিক বন্ড এবং রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) বন্ড প্রতিষ্ঠান।

    জানা গেছে, রফতানি সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হবে। যেসব দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্য চুক্তি করা যেতে পারে, তার সম্ভাব্য একটি তালিকাও করা হয়েছে। দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, কানাডা ও ইন্দোনেশিয়া। আর অঞ্চলের মধ্যে রয়েছে আরসিইিপি, আসিয়ান, ইইউ ইত্যাদি।

    অকা/প্র/সকাল, ২১ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বন্ড সুবিধা দেওয়া হতে পারে রকল রফতানি খাতে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.