Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আমদানি ব্যয় বৃদ্ধি ও রফতানিতে স্থবিরতা
    বাণিজ্য ঘাটতি ২৩ শতাংশ বেড়েছে

    নভেম্বর ১২, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের রফতানির তুলনায় আমদানি ব্যয় দ্রুতগতিতে বাড়তে থাকায় বাণিজ্য ঘাটতি আরও গভীর হয়েছে। এর ফলে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবও ঋণাত্মক অবস্থায় পড়েছে, যা সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে। অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে টাকার মান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মূল্যস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ‘ব্যালান্স অব পেমেন্টস’ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়েছে এক হাজার ১০৮ কোটি ৭০ লাখ ডলারের। একই সময়ে আমদানি ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৬৮০ কোটি ডলার, ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫৭১ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৪৬৪ কোটি ডলার—অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে প্রায় ২৩ শতাংশ।

    প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের প্রথম প্রান্তিকে চলতি হিসাব উদ্বৃত্ত থাকলেও এবার তা ৪ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতিতে নেমে এসেছে। তবে সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালান্স) কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। গত বছর জুলাই–সেপ্টেম্বরে যেখানে ঘাটতি ছিল ১৪৮ কোটি ডলার, এ বছর সেই সময়ে উদ্বৃত্ত হয়েছে ৮৫ কোটি ৩০ লাখ ডলার।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “রমজান সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি বেড়েছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে রমজান শুরু হবে বলে আগেভাগেই এলসি খোলা হয়েছে। এর ফলে রফতানির তুলনায় আমদানি বেশি হওয়ায় বাণিজ্য ও চলতি হিসাব ঘাটতি বেড়েছে।” তিনি আরও বলেন, “সব আমদানি নেতিবাচক নয়—উৎপাদনমুখী কাঁচামালও এসেছে, যা ভবিষ্যতে রফতানি ও দেশীয় উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

    অন্যদিকে, প্রবাসী আয় বা রেমিট্যান্সে ইতিবাচক গতি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৬ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

    প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়লেও শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগে পতন ঘটেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এফডিআই এসেছে ৩১ কোটি ৮০ লাখ ডলার, যেখানে আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১১ কোটি ৪০ লাখ ডলার। তবে শেয়ারবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ ঋণাত্মক অবস্থায় গেছে—গত বছর যেখানে ৫০ লাখ ডলারের বিনিয়োগ এসেছিল, এবার নিট বিনিয়োগে ৪ কোটি ২০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে।

    বিশেষজ্ঞদের বিশ্লেষণ, আমদানিনির্ভর ভোগ এবং রফতানিমুখী খাতের ধীরগতি একত্রে বৈদেশিক খাতে ভারসাম্যহীনতা তৈরি করছে। এখনই নীতিগত সমন্বয় না ঘটলে টাকার বিনিময় হার ও রিজার্ভের ওপর আরও চাপ বাড়তে পারে, যা পরোক্ষভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রচেষ্টাকেও দুর্বল করবে। ●
    অকা/প্র/ই/সকাল/১২ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.