Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি ঋণ প্রতিশ্রুতি কমেছে ৯৩ শতাংশ

    নভেম্বর ৩০, ২০২৪ ৫:১৯ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি চলতি অর্থবছরের প্রথম চার মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৩ শতাংশ কমেছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, উন্নয়ন সহযোগীরা জুলাই-অক্টোবর সময়ে মাত্র ২৫৪.৫৭ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যা গত বছরের একই সময়ের ৩.৬২৮ বিলিয়ন ডলারের তুলনায় অনেক কম।

    ইআরডি কর্মকর্তারা বলছেন, নতুন সরকার বিদেশি ঋণের জন্য প্রস্তাবিত প্রকল্পগুলো পর্যালোচনা করছে, যার ফলে নতুন ঋণ চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় ঋণ প্রতিশ্রুতি হ্রাস পেয়েছে।

    অন্যদিকে অন্তর্বর্তী সরকার আগের সরকারের সময় নেওয়া কিছু বৈদেশিক ঋণ পরিশোধ শুরু করেছে, ফলে উন্নয়ন সহায়তার ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে।

    তবে কর্মকর্তারা আরও বলেন, পর্যালোচনার পর ঋণ আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং সরকার আশাবাদী লক্ষ্য অনুযায়ী প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা যাবে।

    তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-সহ অন্যান্য বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগীরা বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ সহায়তা ও বাজেট সহায়তার প্রাথমিক আশ্বাস দিয়েছে।

    ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরি বলেন, 'বর্তমান পরিস্থিতি স্বাভাবিক অবস্থার থেকে অনেক দূরে। এ কারণে বিদেশি ঋণের সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আশানুরূপভাবে এগোচ্ছে না।'

    তিনি ব্যাখ্যা করেন, 'সরকার বিদেশি ঋণের জন্য প্রকল্প প্রস্তাবনাগুলোও পর্যালোচনা করছে, যার ফলে বিদেশি ঋণের প্রতিশ্রুতি হ্রাস পেয়েছে। তবে, বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা তাদের প্রকল্প ঋণ এবং বাজেট সহায়তা প্রদানের ইচ্ছা প্রকাশ করেছে। এ প্রেক্ষাপটে বিদেশি ঋণের জন্য প্রস্তুতিমূলক কাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।'
    ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ বেশি

    ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ উন্নয়ন সহযোগীদের বিতরণ করা পরিমাণকে অতিক্রম করেছে।

    জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশ ১.২ বিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য পেয়েছে, যেখানে একই সময়ে ঋণের মূল এবং সুদ পরিশোধ করা হয়েছে ১.৪৩৭ বিলিয়ন ডলার।

    ইআরডির তথ্য অনুসারে, বিদেশি তহবিল ছাড় গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ কমে ১.৬ বিলিয়ন ডলার হয়েছে।

    ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, বৈদেশিক ঋণ পরিশোধে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। মূলত পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের জন্য চীনের ঋণের মূল পরিশোধ বাড়িয়েছে সরকার।

    ইআরডির তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় জুলাই-অক্টোবর মাসে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ৩০.৫ শতাংশ বেড়েছে। আগের অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশ ১.১ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল, যেখানে এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১.৪৩৭ বিলিয়ন ডলারে।

    ঋণের মূল পরিশোধে ৪১.২ শতাংশ বৃদ্ধি ঘটেছে, যা গত বছরের একই সময়ে ৬৩৪.১ মিলিয়ন ডলারের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৮৯৫.৫৮ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

    একই সময়ে সুদ পরিশোধও বেড়েছে। ইআরডির তথ্য অনুযায়ী, এ বছরের জুলাই-অক্টোবর সময়ে ৫৪২.৩২ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছে সরকার, যা গত বছরের একই সময়ে ছিল ৪৬৭.৪২ মিলিয়ন ডলার।
    জুলাইয়ে উন্নয়ন অংশীদারদের ছাড়কৃত ঋণ

    ইআরডির তথ্য অনুযায়ী, জাপান জুলাই-অক্টোবর সময়কালে সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক সাহায্য ছাড় করেছে।

    দেশটির ছাড় করা অর্থের পরিমাণ ২৬৬.৩০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর পরেই রয়েছে এডিবি।

    এডিবি ২৬৬.১১ মিলিয়ন ডলার, রাশিয়া ১৪৯.৫৩ মিলিয়ন ডলার, বিশ্বব্যাংক ১৭৮.১৬ মিলিয়ন ডলার এবং ভারত ৬৩.৮৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা ছাড় করেছে।

    এ সময়ের মধ্যে চীন কোনো তহবিল দেয়নি বাংলাদেশকে। ●
    অকা/প্র/ই/ সকাল, ৩০ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.