Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিনিয়োগ মন্দায় বাড়বে বেকারত্ব

    অক্টোবর ৬, ২০২২ ৫:১১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিল দুঃসংবাদই দিয়েছে। সংস্থাটি বলছে, আগামী বছরেও বিশ্বের প্রায় সব দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমবে, মূল্যস্ফীতির থাবা আরও বেড়ে যাবে।

    বিনিয়োগ মন্দায় বাড়বে বেকারত্ব, শ্রমের মূল্য কমে যাবে। একই সঙ্গে উৎপাদনশীলতাও কমে যাবে। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এ খাতেও উৎপাদন কমবে। এতে পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে।

    বিশ্বের প্রায় সব দেশ এখন চড়া মূল্যস্ফীতির কবলে আক্রান্ত। আগামী বছরে এ হার আরও বাড়বে। মুদ্রা ব্যবস্থাপনায় অস্থিরতা আরও বেড়ে যাবে। সুদের হার বেড়ে গিয়ে বিশ্বব্যাপী বৈদেশিক বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে।

    এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে। এর মধ্যে বাংলাদেশের মুদ্রার মান আরও কমে যাবে। রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আইএমএফ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর’ শীর্ষক প্রতিবেদনটি বুধবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এছাড়া আইএমএফ এ দিনে বিশ্ব অর্থনীতি নিয়ে আরও কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে।

    প্রতিবেদনে বলা হয়, পণ্যের সরবরাহ ব্যবস্থাপনায় যে বিঘ্ন করোনার সময় থেকে ঘটছে, তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আরও বেশি প্রকট হয়েছে। এ কারণে বিশ্বব্যাপী পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় একদিকে দাম বেড়েছে, অন্যদিকে উৎপাদনও কম হয়েছে।

    পণ্যমূল্য বাড়ার কারণে প্রায় সব দেশেই মূল্যস্ফীতির হার রেকর্ড পরিমাণে বেড়েছে। ইউরোপ-আমেরিকায় গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন। থাইল্যান্ডে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

    প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সুদের হার বেড়ে গেছে। এ হার আরও বাড়বে। সুদের হার বাড়ার কারণে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব আরও বাড়বে।
    এতে বলা হয়, মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে উন্নত দেশগুলো সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে।

    এতে অর্থের প্রবাহ কমে যাবে। কিন্তু এতে মূল্যস্ফীতির হার কতটুকু কমবে সে নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা বিশ্ববাজারে পণ্য বাড়ছে এবং মুদ্রার মান কমে যাচ্ছে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে।

    তবে প্রতিবেদনে সুখবর দিয়ে বলা হয়, আগামী বছরে জ্বালানি তেলের দাম আরও কমবে। এর প্রভাবে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে। তবে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় কর্মসংস্থানের গতি বাড়বে না। ফলে বেকারত্ব আরও বেড়ে যাবে।

    প্রতিবেদনে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতি পর্যালোচনা করে বলা হয়, এদের জিডিপির প্রবৃদ্ধির হার কমার কারণে ভোগের মাত্রা কমে যাবে। এর প্রভাবে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর পণ্য রপ্তানি বাধাগ্রস্ত করবে।

    যা ওইসব দেশের ব্যালেন্স অব পেমেন্টে আঘাত করবে। বেসরকারি খাতের প্রবাহ কম হওয়ার কারণে শ্রমিকদের ভাতা কমে যাবে। এতেও ভোগের মাত্রা কমে যাবে।

    এতে বলা হয়, ২০২৪ সাল পর্যন্ত অর্থনীতিতে একটি অস্থিতিশীলতা বজায় থাকবে। এরপর থেকে অর্থনীতি স্বাভাবিক ধারায় এগোবে।

    আইএমএফ’র অন্য এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মূল্যস্ফীতির হার আরও বাড়বে। তবে জিডিপির প্রবৃদ্ধির হার কিছুটা বাড়তে পারে। ইউরোপ-আমেরিকার মন্দার কারণে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    করোনার প্রভাবে গত বছর মজুরির হার বৃদ্ধি পায়নি। এ বছরও এ খাতে সুখবর নেই। কারণ মুদ্রা সরবরাহ কমানোর কারণে বেসরকারি খাতের তৎপরতা কমে যাবে। ইতোমধ্যে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

    ফলে মজুরিতে নেতিবাচক প্রভাব চলতি বছরও অব্যাহত থাকবে। সূত্র জানায়, ইউরোপ-আমেরিকার মন্দার কারণে বাংলাদেশের রপ্তানি আয় সেপ্টেম্বরে কমে গেছে।

    আগামীতে এ হার আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া রেমিট্যান্সও কমেছে। তবে রেমিট্যান্স বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
    #

    অকা/প্র/ সকাল, ৬ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    বিনিয়োগ মন্দায় বাড়বে বেকারত্ব

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.