Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত রফতানিতে বাংলাদেশ দ্বিতীয়

    অক্টোবর ২৫, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ২৫, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত (ভ্যালু অ্যাডেড) পণ্য রফতানিতে এশিয়ার তিনটি দেশ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে কম্বোডিয়া, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান থাকা দেশগুলো এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কা রফতানির ধারাবাহিকতা বজায় রাখতে পারলেও প্রবৃদ্ধি বাড়াতে ব্যর্থ হয়েছে, আর বেশ কয়েকটি দেশ রপ্তানি হার কমেছে। শুক্রবার প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে জানানো হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হার ৪ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত থাকবে। এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক-এও একই পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা এবারের হালনাগাদ প্রতিবেদনেও বহাল রাখা হয়েছে।

    আইএমএফ বিশ্লেষণে বলা হয়, এশিয়ার দেশগুলোর প্রধান রফতানি গন্তব্য হচ্ছে ইউরোপ ও উত্তর আমেরিকা। এই অঞ্চলগুলোতে পণ্য রপ্তানির মাধ্যমে যেমন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়, তেমনি প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্সও এই অর্থপ্রবাহকে শক্তিশালী করে। এসব আয়ে অর্জিত বৈদেশিক মুদ্রা আমদানি ব্যয় মেটানো ও মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যুক্তরাষ্ট্র সব সময়ই একটি প্রতিযোগিতামূলক রফতানি বাজার হিসেবে পরিচিত। দেশটি শ্রমবাজার উন্নয়ন, কর্মীদের জীবনমান বৃদ্ধি এবং মূল্য সংযোজিত পণ্যের জন্য বিশেষ নীতি সহায়তা দিয়ে থাকে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানিতে “মূল্য সংযোজনের মাত্রা” যত বেশি, তত বেশি বাজার বিস্তারের সুযোগ তৈরি হয়। এই প্রেক্ষাপটে বিভিন্ন এশীয় দেশের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে— কে বেশি মূল্য সংযোজন করতে পারে এবং মার্কিন বাজারে টিকে থাকতে পারে।

    এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে কম্বোডিয়া, যুক্তরাষ্ট্রে তাদের মূল্য সংযোজিত পণ্য রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ শতাংশে। বাংলাদেশের প্রবৃদ্ধি ২০ শতাংশ, যা দেশটিকে দ্বিতীয় অবস্থানে নিয়ে এসেছে। তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের প্রবৃদ্ধি ১০ শতাংশ।

    বাংলাদেশের রফতানির মূল শক্তি এখনো তৈরি পোশাক খাত, তবে এর পাশাপাশি চামড়াজাত পণ্য ও হস্তশিল্পেও মূল্য সংযোজন বাড়ছে। এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে।

    অন্যদিকে, একসময়ের শীর্ষ রফতানিকারক জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত রফতানিতে পিছিয়ে পড়েছে— যা আঞ্চলিক প্রতিযোগিতার মানচিত্রে নতুন ভারসাম্য তৈরি করেছে। ●
    অকা/প্র/ই/সকাল/২৫ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.