অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের চতৃর্খ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ব্যবস্যার প্রবৃদ্ধি সন্তোষজনক। প্রিমিয়াম আদায়ের প্রথম বর্ষ , নবায়ন, অতিরিক্ত ব্যবস্থাপনা খরচ হ্রাস, জনবল বাড়ানো, সম্ভাব্যতা যাচাই করে সময় উপযোগী মানসম্পন্ন পণ্য বিপনন ইত্যাদি কার্যক্রমে প্রতিষ্ঠানটির অগ্রগতি লক্ষ্যনীয়।
বিশেষ এক সাক্ষাৎকারে ১ ফেব্রুয়ারি দুপুরে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি অর্থকাগজ এর মুখোমুখি হন । রাজধানীর কাওরান বাজারস্থ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অর্থকাগজকে আলফা ইসলামী লাইফের ব্যবসায়িক সাফল্যের নানা দিক তুলে ধরেন। মুখ্য নির্বাহী কর্মকর্তার দেয়া উপাত্ত অনুয়ায়ী সদ্য সমাপ্ত পঞ্চিকা বর্ষ ২০২১ সালে প্রতিষ্ঠানের প্রথম বর্ষের প্রিমিয়াম আয় হয়েছে ৬০ কোটি টাকা, ২০২০ সালে তা ছিল ১৯ কোটি টাকা, ২০২১ সালে নবায়ন আদায় হয়েছে সাড়ে ৬ কোটি টাকা, আগের বছর তা ছিল মাত্র ৯৫ লাখ টাকা। তিনি বলেন, বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নিরীক্ষা অনুয়ায়ী কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় আমরা অনেক কমিয়ে এনেছি। ২০২০ সালে আমরা নির্ধারিত এ ব্যয়ের মাত্রার চেয়ে ১ কোটি ২৬ লাখ কম করতে সক্ষম হয়েছি । অর্থাৎ আমরা এ অর্থ সাশ্রয় করেছি। ২০২১ সালে ৪৯ লাখ ৪২ হাজার টাকা সাশ্রয় করেছি।
তরুণ সুদর্শন ও স্মার্ট মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি বলেন, ১৯৯৯ সালে মেটলাইফ এ বীমা বিপনন কার্যক্রমের মাধ্যমে পেশা শুরু করেছি। পরিশ্রম ও সততার বিকল্প নেই। যেখানেই গিয়েছি বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। মেটলাইফ ছেড়ে দেশী কোম্পানিতে কাজ করবো এই প্রত্যয়ে চার্টার্ড লাইফ ও সোনালী লাইফ বীমা বিপননেও পরিকল্পনা অনুয়ায়ি কাজ করেছি। সাফল্যও পেয়েছি। সোনালী লাইফে দক্ষ ও প্রাজ্ঞ বীমা ব্যক্তিত্ব অজিত চন্দ্র আইচ সারের সঠিক নিদের্শনা ও পরামর্শ পেয়েছি। সে সহযোগিতা এখন প্রতিষ্ঠানে কাজে লাগছে।
তিনি বলেন, ২০১৯ সালে যখন এ প্রতিষ্ঠানে যোগ দেই তখন আলফা ইসলামী লাইফের জীবন তহবিল ছিল ৫৪ লাখ ২০ হাজার টাকা। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ২ লাখে। ২০২১ তা হয়েছে ১৮ কোটি। গ্রাহকের স্বাস্থ্য , সন্তানদের শিক্ষা, মরনঘাতক ১৮টি রোগ, হাসপাতাল সুধিবা সম্বলিত নতুন নতুন পণ্য একক ও ক্ষুদ্র বীমা চালু করা হয়েছে। এসব পণ্যে গ্রাহকদের জন্য বিভিন্ন স্তরে আকর্ষনীয় সম্পূরক সুবিধাও রয়েছে।
নুরে আলম ছিদ্দিকী অভি বলেন, আজকের দিন অবধি ৫ স্তরে (টায়ার) ব্যবসারত আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর লোকবল প্রায় ১৩ হাজার। যেভাবে কর্মযোগ আগাচ্ছে তাতে মনে হয়, ২০২২ সালে এ প্রতিষ্ঠানে আরও ১২ হাজার লোকের আমরা কর্মসংস্থান করতে পারবো। প্রতি মাসে ব্যবসায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চলা এই প্রধন নির্বাহী কর্মকর্তা অর্থকাগজকে জানান, ২০২২ সালে প্রথম বর্ষের প্রিমিয়াম আয় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০০ কোটি টাকা।
দেশের চতৃর্খ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠান টেকসই হবে প্রশ্নের উত্তরে নুরে আলম ছিদ্দিকী অভি বলেন, আস্থা, সোনালী, গার্ডিয়ান, চার্টার্ড ও এলআইসির ভবিষ্যত উজ্জ্বল দেখতে পাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বেশ কম লোকবল নিয়েও ভালোই কাজ করছে।
#
অ/বিপ্র/ বিকেল, ২ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

