অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত বলে মনে করছে ডিএসই।
২৪ ফেব্রুয়ারি বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। দিনশেষে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
২৪ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৩ কোম্পানির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। ২৪ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৪২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট কমে ৯৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করছে।
২৪ ফেব্রুয়ারি সিএসইতে মোট ২০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৯টি কোম্পানির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত আছে ২৮টির। দিনশেষে সিএসইতে ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। কারণ ছাড়াই বাড়ছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম : কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজি বাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপ।
শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ১৯ ফেব্রুয়ারি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানির প থেকে জানানো হয়, কোনোরকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে। ৪ ফেব্রুয়ারি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম ছিল ১৭ দশমিক ৮০ টাকা। ২৪ ফেব্রুয়ারি শেয়ারের দাম বেড়ে ২৫ দশমিক ৮০ টাকায় দাঁড়িয়েছে। মাত্র কয়েক কার্যদিবসের ব্যবধানে শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা। এভাবে ওই কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।
দর পতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস- দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১৫৩টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি। ২৪ ফেব্রুয়ারি দিন শেষে মেঘনা সিমেন্ট মিলস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ৮০ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। এ দিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর শেয়ার দর ৩ দশমিক ৩৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
২৪ ফেব্রুয়ারি দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, সিইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে কাট্টালি টেক্সটাইল- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। ২৪ ফেব্রুয়ারি ডিএসইতে কাট্টালি টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৭৯ শতাংশ।
২৪ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে থসন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, মোজ্জাফোর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, জাহিন স্পিনিং পিএলসি এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন- ২৪ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। গতকাল ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১৬ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিচ হ্যাচারি লিমিটেডের ১৫ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৩৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
২৪ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফু ওয়াং ফুড লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ●
অকা/পুঁবা/ফর/রাত/২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

