অর্থকাগজ প্রতিবেদন
বিমা খাতের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ড. এম আসলাম আলমকে অব্যাহতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
গত ৮ এপ্রিল উপসচিব ইফতেখাইরুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার (৪ মে) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা পত্রটি প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ড. এম আসলামের দাখিল করা পদত্যাগপত্রটি সরকার কর্তৃক গৃহীত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আইডিআরএ চেয়ারম্যান হিসেবে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ২ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন ড. এম আসলাম আলম।
সর্বশেষ হালনাগাদ 7 hours আগে

