Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আমদানি নিরুৎসাহিত করায় শুল্ক আদায় কমেছে

    মার্চ ১, ২০২৩ ৪:৪২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ডলার সংকট কাটাতে আমদানি নিরুৎসাহিত করার ধাক্কা এসেছে আমদানি পর্যায়ের শুল্ক আদায়ে। চলতি বছরের জানুয়ারিতে গতবারের তুলনায় শুল্ক আদায় কমেছে। এছাড়া বিশ্ববাজারে পণ্যমূল্য কিছুটা কমে আসাও এর পেছনে অন্যতম কারণ। দেশের ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমে যাওয়ায় রাজস্ব কমার পাশাপাশি তা দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব ফেলবে।

    ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ'র (এনবিআর) হিসাব অনুযায়ী, গত জানুয়ারি মাসে আমদানি শুল্ক আদায় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ০.৫৩ শতাংশ। অথচ গত বছরের একই সময়ের এই প্রবৃদ্ধি ছিলো প্রায় ২৩ শতাংশ। 

    বিশ্ববাজারে আমদানি পণ্যের দাম বাড়া সত্বেও চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে আমদানি শুল্ক আদায়ে গ্রোথ ৮ শতাংশেরও কম, যা গত অর্থবছরের একইসময়ে ছিল ২২ শতাংশের বেশি।

    বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, "আমদানি শুল্ক আদায় কমার মূল কারণ ডলার সংকটের জন্য আমদানি কমে যাওয়া। সরকার রিজার্ভকে স্ট্যাবল রাখতে গিয়ে আমদানি নিয়ন্ত্রণ করেছে। ব্যাংকগুলো ডলার দিতে পারছে না, যার কারণে এই পরিস্থিতি।" 

    তিনি আরো বলেন, "এর ফলে শিল্পায়ন ব্যহত হবে ও তার নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানের উপর। আমি নিজেও একটি কারখানার উৎপাদন ৬০ শতাংশ কমাতে বাধ্য হয়েছি। কিছু কর্মীও ছাঁটাই করতে হয়েছে।" 

    এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুল্ক আদায়ের পাশাপাশি জানুয়ারি মাসে ইনকাম ট্যাক্স আদায়েও প্রত্যাশিত গতি নেই। এ খাতে গ্রোথ ৩ শতাংশেরও কম। 

    উল্লেখ্য কারণে আলোচ্য সময়ে রাজস্ব আদায়ে গ্রোথ ৫ শতাংশেরও কম। এ সময়ে ৩১ হাজার ৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৬ হাজার ৮৭৭ কোটি টাকা। অথচ গত অর্থবছরের জানুয়ারি মাসে গ্রোথ ছিলো ১৮ শতাংশ। 

    চলতি অর্থবছরের প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ১৭ হাজার ২৬৬ কোটি টাকা। আলোচ্য সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। 

    গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে দেশে ডলার সংকট দেখা দিলে সরকার আমদানি নিরুৎসাহিত করতে বেশকিছু পদক্ষেপ নেয়। যারমধ্যে গত বছরের মে মাসে আমদানি নিয়ন্ত্রণে চার খাতের বিলাসজাত পণ্য আমদানির রেগুলেটরি ডিউটি বাড়িয়ে দেওয়া হয়। 

    তার এক মাস আগে, এপ্রিলে এলসি'র নগদ মার্জিন প্রাথমিকভাবে ২৫%-নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২৭টি পণ্যের জন্য পর্যায়ক্রমে এই মার্জিন ১০০% নির্ধারণ করা হয়। এছাড়া দেশের ব্যাংকগুলোকে ৩ মিলিয়ন ডলারের বেশি মূল্যের এলসির জন্য অগ্রিমভাবে অবহিত করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত আমদানির জন্য ঋণপত্র খোলার হার কমেছে ২৫ শতাংশ। 

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, জুলাই থেকে জানুয়ারি মাসে পেট্রোলিয়াম ছাড়া মূলধনী যন্ত্রপাতি, ভোগ্যপণ্য, ইন্টারমিডিয়েট পণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে।

    চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মূলধনী যন্ত্রপাতির জন্য এলসি খোলা হয় ১.৪১ বিলিয়ন ডলারের, যা গত বছরের একই সময়ের মধ্যে ছিল ৪.২৫ বিলিয়ন ডলার। 

    এছাড়া, ২০২৩ অর্থবছরের সাত মাসে ভোক্তা ও মধ্যবর্তী পণ্যের আমদানি যথাক্রমে ১৮.২২% এবং ৩৩.৩০% কমেছে। এই দুই খাতে আমদানি হয়েছে ৪.৭ বিলিয়ন ডলার এবং ৩ বিলিয়ন ডলার।

    চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে শীর্ষ ২০টি পণ্যের আমদানি গত বছরের তুলনায় এ বছরের জানুয়ারিতে কমেছে ৩১.৮৮ শতাংশ। এর ফলে ৬৩৭.৬৩ কোটি টাকা কম রাজস্ব আয় হয়েছে এবার। প্রায় ৯০ শতাংশ শুল্ক সংগ্রহ হয় এ পণ্যগুলোর মাধ্যমে। 

    চট্টগ্রাম কাস্টমস হাউজের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমদানি কমার পাশাপাশি বিশ্ববাজারে পণ্যের দাম কমে গত কয়েক মাস ধরে আমদানি শুল্ক আদায় কমতির দিকে রয়েছে। জানুয়ারিতেও তা নেগেটিভ ছিলো।" 

    অবশ্য আগামী মাসগুলোতে আমদানি স্বাভাবিক হবে এবং কিছু আমদানি পণ্যের মূল্য বাড়তে থাকায় ফের কাস্টমস ডিউটি আদায় বাড়বে বলে আশা করেন তিনি। 

    এদিকে রাজস্ব আদায় পরিস্থিতি বিশ্লেষণ করতে গত রোববার (২৬ ফেব্রুয়ারি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দিনভর সভা করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম। 

    সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় রাজস্ব আদায়ে প্রত্যাশিত গতি না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

    সভায় উপস্থিত একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমদানি কমে যাওয়া, বিশেষত কমার্শিয়াল পণ্যের আমদানি কমায় কাস্টমস থেকে রাজস্ব আদায় কমছে বলে জানানো হয়েছে।"

    মনিটরিং জোরদার করা, বাড়তি জোর দেওয়া ও বকেয়া আদায় বাড়াতে মনোযোগী হতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

    অকা/রা/সকাল, ১ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    আমদানি নিরুৎসাহিত করায় শুল্ক আদায় কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    বেতন বৃদ্ধির বড় প্রতিশ্রুতি, বাস্তবতায় রাজস্বের কঠিন পরীক্ষা

    রাজস্ব আদায় বাড়লেও ঘাটতির চাপেই এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.