এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। কোম্পানির শেয়ারহোল্ডারগণ ও শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন। বিগত বছরে কোম্পানির অর্জিত ব্যবসা এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপণ করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার।

সভায় ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপণ করা হয় এবং তা অনুমোদিত হয়। কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুন:নির্বাচিত হন এবং ২০২৩ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। কোম্পানির  সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির বিপণন ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সভা শেষে শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী কোম্পানির আরও সাফল্যের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন । খবর বিজ্ঞপ্তির  ●

অকা/জীবীকো/সখবি/বিকেল, ১ অক্টোবর,২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version