গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ২০২৫ সালের পলিসি বোনাস ঘোষণা করেছে। প্রতি ১০০০ হাজার টাকা বীমা অঙ্কের জন্য এই পলিসি বোনাসের পরিমাণ ৬৩ টাকা। পলিসির মেয়াদান্তে কিংবা মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যুতে চালু পলিসির ক্ষেত্রে পলিসিধারীরা এই বোনাস সুবিধা পাবেন। সিঙ্গেল প্রিমিয়াম পলিসি ব্যতীত বোনাসযোগ্য অন্য সকল পলিসি ক্ষেত্রে এই বোনাস প্রযোজ্য। খবর বিজ্ঞপ্তির।
সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

