চট্টগ্রামে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর গ্রাহক প্রয়াত সুমন বিশ্বাসের অকাল মৃত্যুতে তাঁর সহধর্মিণী বিজয়া ভৌমিকের কাছে বীমা দাবীর এগার লাখ টাকার চেক তুলে দেন কোম্পানির চট্টগ্রামের মহাব্যবস্থাপক গৌতম কুমার চৌধুরী। ৫ অক্টোবর দুপুরে স্থানীয় লালখান বাজার অফিসে অনুষ্ঠিত চেক বিতরণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, সুমন বিশ্বাস দশ বছর মেয়াদের একটি ১০ লাখ টাকার স্কীমে চার বছরে মাত্র ৪ লাখ টাকা সঞ্চয় করেছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/বিকেল, ৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

