Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জামানতহীন ঋণ বন্ধে আইএমএফের চাপ

    ডিসেম্বর ৭, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের ব্যাংকিং খাতের দীর্ঘমেয়াদি দুর্বলতার পেছনে আগের সরকারের সময়ে সংঘটিত ব্যাপক লুটপাট ও অনিয়মকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ওই সময় একাধিক ব্যাংক আর্থিক সংকটে পড়ে টিকে থাকার মতো অবস্থায় ছিল না। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক নিয়মবহির্ভূতভাবে তাদের জামানত ছাড়াই বিপুল পরিমাণ তারল্য সহায়তা দেয়। এখন এই প্রথা সম্পূর্ণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে আইএমএফ।

    বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে এই অবস্থান স্পষ্ট জানিয়েছে আইএমএফ প্রতিনিধি দল। ৫.৫ বিলিয়ন ডলারের চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে আর্থিক খাতের বাস্তব অগ্রগতি যাচাই করতে সংস্থাটির একটি দল ঢাকায় এসেছে। পাপাজর্জিওর নেতৃত্বে থাকা এই প্রতিনিধি দল সরকারের বিভিন্ন সংস্থা ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন ডেপুটি গভর্নর নুরুন নাহার।

    দুর্বল ব্যাংকগুলোর কাছে ৫২ হাজার কোটি টাকার অনিরাপদ ধার

    বৈঠক সূত্রে জানা যায়, আগের সরকারের সময় লুটপাট ও অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে ‘শেষ অবলম্বনের ঋণদাতা’ হিসেবে বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধায় ধার দিতে থাকে—যা কেন্দ্রীয় ব্যাংকের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন পর্যন্ত এসব ব্যাংক জামানত ছাড়া প্রায় ৫২ হাজার কোটি টাকা ধার নিয়েছে; যা অত্যন্ত ব্যতিক্রমধর্মী ঘটনা। সাধারণ নিয়মে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিতে হলে বাণিজ্যিক ব্যাংককে বিল-বন্ড জমা রাখতে হয়। কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় সম্পদ না থাকায় তারা প্রতিশ্রুতিপত্র বা ‘ডিমান্ড প্রমিজরি নোট’ দিয়ে টাকা নেয়। এই নোটে ব্যাংকগুলো যেকোনোভাবে ঋণ পরিশোধের অঙ্গীকার করে—তবে বাস্তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান নির্ধারিত মেয়াদে ঋণ ফেরত দিতে পারেনি।

    আইএমএফ-এর মতে, কেন্দ্রীয় ব্যাংক এভাবে জামানতহীন ঋণ প্রদান করতে থাকলে ঝুঁকি বাড়বে, নৈতিক অবক্ষয় ঘটবে এবং দুর্বল ব্যাংকগুলোর আর্থিক দায় বাড়তে থাকবে। তাই এই প্রথা অবিলম্বে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বৈঠকে সুস্পষ্ট কোনো জবাব দেয়নি।

    বৈঠকে কী আলোচনা হলো

    দিনভর ধারাবাহিক বৈঠকে আইএমএফ বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, তারল্য সংকট, আমানত উত্তোলনে সীমা আরোপের পূর্ববর্তী অভিজ্ঞতা, রেজুলেশন আইন, এবং পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলে।

    • দুপুরে গবেষণা বিভাগের নেতৃত্বে দুর্বল ব্যাংকের তারল্য সহায়তা নীতি নিয়ে আলোচনা হয়।

    • বিকেলে তিন ডেপুটি গভর্নর বাজার পরিস্থিতি, তারল্য ঘাটতির উৎস, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যাংক একীভূতকরণে অগ্রগতি তুলে ধরেন।
      আইএমএফ প্রতিনিধি দল ১৩ নভেম্বর পর্যন্ত এসব মূল্যায়ন চালাবে।

    আইএমএফ–ঋণ: পাওয়া কিস্তি ও নতুন অনিশ্চয়তা

    বাংলাদেশ ২০২৩ সালের শুরুতে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে, পরে এর পরিমাণ বাড়িয়ে ৫.৫ বিলিয়ন ডলার করা হয়। এখন পর্যন্ত পাঁচটি কিস্তিতে মোট কয়েক শ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।

    • প্রথম কিস্তি: ২০২৩ সালের ফেব্রুয়ারি

    • দ্বিতীয় কিস্তি: ২০২৩ সালের ডিসেম্বর

    • তৃতীয় কিস্তি: ২০২৪ সালের জুন

    • চতুর্থ ও পঞ্চম কিস্তি: ২০২৫ সালের জুনে একসঙ্গে

    এখন ষষ্ঠ কিস্তি পাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সময় ডিসেম্বরে হলেও রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে আইএমএফ সতর্ক অবস্থানে। সংস্থাটি চায়—সংস্কার কার্যক্রম নতুন সরকারেও সুনিশ্চিতভাবে চলবে এমন নিশ্চয়তা। ফলে কিস্তি ছাড় আগামী বছরের মার্চ–এপ্রিলে পিছিয়ে যেতে পারে। অর্থনৈতিক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও একই ইঙ্গিত দিয়েছেন।

    যদি কিস্তি স্থগিত হয়, তবে এবারও আগের মতো দুই কিস্তি একসঙ্গে ছাড়ার আলোচনাও চলছে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.