Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলারের দাম বৃদ্ধিতে রাজস্ব আয় বেড়েছে

    অক্টোবর ১১, ২০২২ ৪:০৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি-সংশ্লিষ্ট জিনিসপত্রের দাম বাড়ছে পাল্লা দিয়ে। এতে দেশের মানুষের কষ্ট-দুর্ভোগ বাড়লেও রাজস্ব আয় বেড়েছে।

    অর্থনীতিবিদরা মনে করেন, এখন যে মূল্যস্ফীতি তা মূলত আমদানিজনিত। সারা বিশ্বেই মূল্যস্ফীতি অর্থনীতির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ বাংলাদেশ মূলত আমদানির্ভর দেশ। এ কারণে বিশ্ববাজারে পণ্যের দাম বাড়লে অভ্যন্তরীণ বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে।

    পণ্যমূল্য বৃদ্ধির সঙ্গে রাজস্ব আয়ের সম্পর্কটা সরাসরি। বিশেষত আমিদানি পর্যায়ে শুল্ক-কর আহরণে। টাকার বিপরীতে ডলারের দাম বাড়লে পণ্য আমদানির খরচ বাড়ে। তখন এই বাড়তি দামের ওপর শুল্ক-কর আদায় করা হয়। ফলে সামগ্রিকভাবে রাজস্ব আয় বাড়ে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে আমদানি পর্যায়ে শুল্ক আদায় বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ, যা একটি রেকর্ড।

    এই দুই মাসে আমদানি শুল্ক আদায় হয়েছে ১৪ হাজার ৮৬৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে তা ছিল ১১ হাজার ৫৬২ কোটি টাকা। রাজস্ব কর্মকর্তারা বলছেন, মূলত ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে শুল্ক আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। সেপ্টেম্বরের হিসাব এখনও চূড়ান্ত না হলেও চট্টগ্রাম কাস্টম হাউসের একটি সূত্র জানিয়েছে, অর্থবছরের প্রথম তিন মাসে রেকর্ড শুল্ক-কর আদায় হয়েছে।

    জানা যায়, পাঁচ থেকে ছয় মাসের মধ্যে লাফিয়ে ডলারের দাম প্রায় ২২ শতাংশ বেড়ে যাওয়ায় সব পণ্যের আমদানি খরচ বেড়েছে। একই হারে বেড়েছে রাজস্ব আয়। মে মাসে ডলারের দাম ছিল ৮৭ টাকা, যা বর্তমানে ১০৬ টাকায় উঠেছে। ডলারের দাম বৃদ্ধির কারণে সব ধরনের পণ্যমূল্যেই নেতিবাচক প্রভাব পড়েছে। নিত্যব্যবহার্য সাবান, টুথপেস্ট, টিস্যু, টয়লেট ক্লিনার ও তৈজসপত্রের দাম বাড়ছে। বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে পানীয়, রুটি-বিস্কুট, শিশুখাদ্যসহ আমদানিনির্ভর (তৈরি খাবার ও কাঁচামাল) মোটামুটি সব ধরনের খাদ্যপণ্য। শিক্ষা উপকরণ কাগজ, কলম বেং পেনসিলের দামও বাড়তি। বেড়েছে পোলট্রি, মাছ ও গবাদিপশুর খাদ্যের দাম। নির্মাণ খাতের উপকরণ রড ও সিমেন্টের দাম বেড়েছে। বেড়েছে হোটেল-রেস্তাঁরার খাবারের দাম। এসব পণ্যের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় ভ্যাট খাতে বাড়তি আয় হচ্ছে।
    এনবিআর সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে ডাল ও গম ছাড়া অন্যগুলোতে শুল্ক-কর দিতে হয়। শুল্ক-কর আদায়ের ক্ষেত্রে চট্টগ্রাম কাস্টমস গত মে মাসে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করেছিল ৮৬ টাকা ২৪ পয়সা। আর সেপ্টেম্বরে এসে ৯৫ টাকার ভিত্তিতে শুল্কায়ন করে পণ্য খালাস করা হয়।

    ধরা যাক, কোনো পণ্য আমদানিতে মোট কর ২৫ শতাংশ। ৮৬ টাকা ডলার ধরলে ১ ডলারের পণ্য আমদানির বিপরীতে সরকার রাজস্ব পায় সাড়ে ২১ টাকা। আর ডলার ৯৫ টাকা ধরার ফলে রাজস্ব বেড়ে দাঁড়ায় ২৪ টাকা। এনবিআরের হিসাবে দেখা যাচ্ছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) আমদানি শুল্ক আদায় ২৯, ভ্যাট ২২ ও সম্পূরক শুল্ক ৩৮ শতাংশ বেড়েছে।

    রাজস্ব বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি আমদানি শুল্ক-করের পাশাপাশি অম্ভ্যন্তরীণ রাজস্ব তথা ভ্যাট আদায়েও ইতিবাচক প্রভাব ফেলেছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ। গত বছর তা ছিল ১১ শতাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভ্যাট কমিশনার বলেন, পণ্য ও সেবার মূল্য বাড়লে ভ্যাট আদায়ও বাড়ে।

    বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। সমস্যা তখনই হয়, যখন হঠাৎ করে ব্যাপক হারে দাম উঠা-নামা করে। ‘কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো মুদ্রা মানের দ্রুত উত্থান-পতন নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বাংলাদেশ ব্যাংক কাজটি করতে পারেনি। চীন, ভারত, ভিয়েতনামসহ বিভিন্ন রপ্তানিকারক দেশ নিয়মিত তাদের মুদ্রার মানে ছাড় দিয়ে রপ্তানি সক্ষমতা বাড়িয়েছে। ওই সময় বাংলাদেশ টাকার মান ধরে রেখেছে। আর যখন সংকটজনক পরিস্থিতি এল, তখন ডলারের দাম লাগামছাড়া হয়ে গেল।’ তিনি মনে করেন, এখন দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ডলারের স্থিতিশীল ও একক দর। এ জন্য ব্যাংক ঋণের সুদের হার বাড়াতে হবে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে গত জানুয়ারি পর্যন্ত দুই বছরে ডলারের দামে তেমন হেরফের হয়নি। এই সময়কালে ডলারের বিনিময় হার ৮৫ থেকে ৮৬ টাকার মধ্যেই থেকেছে। বলা যায়, গত মে মাসের শুরু পর্যন্ত ডলারের দাম স্থিতিশীল ছিল। এরপর থেকে দাম বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে।

    #

    অকা/রাখা/ সকাল, ১১ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ডলারের দাম বৃদ্ধিতে রাজস্ব আয় বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    বেতন বৃদ্ধির বড় প্রতিশ্রুতি, বাস্তবতায় রাজস্বের কঠিন পরীক্ষা

    রাজস্ব আদায় বাড়লেও ঘাটতির চাপেই এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.