অর্থকাগজ প্রতিবেদন ●
ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে ১৫ নভেম্বর থেকে তিন দিনব্যাপী বিজনেস কার্নিভাল শুরু হয়েছে। অকোটেক্সের সহযোগিতায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের বিজনেস কাব আয়োজন করেছে ব্যবসা এবং উদ্যোগ নিয়ে দ্বিতীয় আইএইচএসবি বিজনেস কার্নিভাল। এতে অংশগ্রহণ করছে ঢাকার খ্যাতনামা ৫০টি স্কুলের ৬ শতাধিক শিার্থী।
১৫ নভেম্বর সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে বিজনেস কার্নিভালের উদ্বোধন হয়। ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিার্থীদের দ্বারা আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং বাংলাদেশে ব্রিটিশ ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক ড্যান পাশা, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ইংল্যান্ডের স্টারলিং এডুকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার। সভাপতিত্ব করেন আইএইচএসবি বিজনেস কার্নিভালের সভাপতি রাফিদ বিন জলিল।
ব্রিটিশ স্টারলিং এডুকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার বলেন, ‘ব্রিটিশ স্টারলিং এডুকেশন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। তারা বাংলাদেশী শিক-শিার্থীদের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সুযোগ তৈরি করতে চায়। এরই অংশ হিসেবে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আইএইচএসবি বিজনেস কার্নিভাল, বাংলা অলিম্পিয়াড, স্টেম ফেস্টের মতো বড় বড় প্রতিযোগিতার আয়োজন করছে। আমাদের ল্য শিার্থীরা আত্মনির্ভরশীল হবে, উদ্যোক্তা হবে এবং দলীয়ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের শিা খাতকে এগিয়ে নেয়ার জন্য আমরা ঢাকায় ব্রিটিশ ইউনিভার্সিটির শাখা খুলতে চাই এবং বাংলাদেশের সর্বস্তরের শিকদের জন্য একটি শিক প্রশিণ সেন্টার তৈরি করতে চাই।’
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং বাংলাদেশে ব্রিটিশ ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমি বাংলাদেশে অল্পদিন আগে এসেছি। ব্রিটিশ সরকার বাংলাদেশের শিা খাতে অনেক বিনিয়োগ করছে। কিছুদিন আগেও আমি ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে গিয়েছিলাম। ১৫ নভেম্বর এখানে আইএইচএসবি বিজনেস কার্নিভালে এসেছি। তরুণ প্রজন্মের শিার জন্য ব্রিটিশ সরকার আরো অনেক বিনিয়োগ করতে আগ্রহী।’
আইএইচএসবি বিজনেস কার্নিভালে শিার্থীরা ব্যবসা এবং উদ্যোগ সংক্রান্ত তিনটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ‘ফ্রাইডম্যান্স ফেলাসি’ নামক প্রতিযোগিতায় শিার্থীরা অর্থনীতি সংশ্লিষ্ট নানা সমস্যার সমাধান করবে। ‘পিচ পারফেক্ট’ নামক প্রতিযোগিতায় শিার্থীরা তাদের স্বতন্ত্র ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরবে এবং এর মাধ্যমে শিার্থীরা উদ্যোক্তা হতে আগ্রহী হবে। সেরা বিজনেস আইডিয়ার জন্য থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প থেকে বিশেষ সৌজন্য উপহার। এছাড়া ‘মার্কেটিং ম্যানিয়া’ নামক প্রতিযোগিতায় শিার্থীরা তাদের ব্যবসায়িক দতার স্বার রাখবে।
১৫ এবং ১৬ নভেম্বর থাকছে স্কুলের বাইরের উদ্যোক্তাদের মেলা ও প্রদর্শনী। দেশের শীর্ষস্থানীয় ২০টি ব্যবসায়ী গ্রুপ তাদের পণ্য নিয়ে উপস্থিত থাকবে। এছাড়া এতে থাকবে ব্যবসা সংক্রান্ত পরামর্শ এবং মতামত বিনিময়। প্রদর্শনী ছাড়াও রয়েছে কিছু প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শেষ দিনে স্কুল মাঠে থাকবে স্কুলের শিার্থীদের বিভিন্ন স্টল। এতে খাবারসহ নানা ধরনের পণ্য কেনা যাবে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মেলা এবং প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
১৭ নভেম্বর বিকাল ৪টায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হবে কার্নিভালের সমাপনী অনুষ্ঠান। স্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শুরু হবে। বক্তব্য দেবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মিনিস্টার হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, করপোরেট উদ্যোক্তা, প্রশিক গোলাম সামদানি ডন ও আইএইচএসবি বিজনেস কাবের প্রধান উপদেষ্টা ফারিয়া হোসাইন। ●
অকা/শিবা/ফর/রাত/১৫ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

