বেসরকারি জীবন বীমা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সিইও মো. কাজিম উদ্দিনকে তাকাফুল বীমার শরীয়াহ্ কাউন্সিলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সাফা গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড ও সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করায় শরীয়াহ কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহ এ শুভেচ্ছা জানান। ২৯ ডিসেম্বর কোম্পানীর বোর্ড রুমে অনুষ্ঠিত ইসলামী তাকাফুল বীমার ৪৯তম শরীয়াহ কাউন্সিল সভায় এ শুভেচ্ছা জানানো হয়।

মাওলানা শাহ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম, শরীয়াহ বোর্ড সদস্য ড. এম শমশের আলী, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহ, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, আইটি প্রধান এসভিপি এ এমএম ময়েজ উদ্দিন, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মো. জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন আমরা ইসলামী বিধান মেনে তাকাফুল বীমা ব্যবসা পরিচালনা করছি বলেই ন্যাশনাল লাইফের ইসলামী বীমার প্রতি মানুষ আগ্রহী। তিনি আরো বলেন ন্যাশনাল লাইফ মানুষের জমাকৃত অর্থ যথাযথভাবে সংরক্ষণ করে। যার প্রেক্ষিতে আমরা মেয়াদউত্তীর্ণ দিনেই এক ঘন্টায় গ্রাহকের দাবী পরিশোধ করতে পারি। সভায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাসান মুরাদের মেয়াদ উত্তীর্ণ তাকাফুল পলিসির ১ কোটি ৩লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

সভা শেষে সাফা গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড ও সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করায় শরীয়াহ কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহ কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/সন্ধ্যা/১৩ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version