বেসরকারি জীবন বীমা করপোরেশন সিলেটে ন্যাশন্যাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৫ কোটি ২০ টাকার লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

৮ জানুয়ারি সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বীমার টাকার চেক হস্তান্তর করেন।

কোম্পানির সিলেট এরিয়া ইনচার্জ মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মফিজুল ইসলাম, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বাড়ৈ, অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এ এস এম সাজ্জাদুর রহমান, জনবীমার সিলেট এরিয়া ইনচার্জ মোস্তফা খাঁন ও মনিটরিং ইনচার্জ আব্দুল মোতাল্লিব। খবর বিজ্ঞপ্তির ●

অকা/জীবীকো/সখবি/ফর/রাত/১২ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version