অর্থকাগজ প্রতিবেদন ● 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে দেখা যায় প্রতিষ্ঠানটির প্রিমিয়াম আয় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ২৩৫ কোটি ৪৮ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫২ লাখ ৫০ হাজার টাকা।
বছরের ৯ মাসে কোম্পানির কনসুলেটেড প্রিমিয়াম আয় কমেছে ৩৬৮ কোটি ১২ লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২ হাজার ১০৮ কোটি ২০ লাখ টাকা। অথচ আগের বছর একই সময় কোম্পানিটি ৯১ কোটি ৬৪ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ২৭ কোটি ৩৯ লাখ টাকার।

#

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version