অর্থকাগজ ডেস্ক
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৯৬ বছরের ইতিহাসে এবারের বিশ্বকাপটি হতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের সবচেয়ে বড় আসর। মাঠের লড়াইয়ে তার সেই কথার সত্যতা মিলেছে শতভাগ। আগের যে কোনো আসরের চেয়ে এবারের বিশ্বকাপে দলের সংখ্যা যেমন বেশি, তেমনি ম্যাচের সংখ্যাও বেড়েছে। স্বাভাবিকভাবেই গোল উৎসব আর আয়োজক শহরের সংখ্যায়ও ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড।
বিশ্বকাপের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আয়ও। আগামী রোববারের মেগা ফাইনালের আর মাত্র একদিন বাকি। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোকে দেওয়া হচ্ছে ইতিহাসের রেকর্ড পরিমাণ প্রাইজমানি।
গত বছরের ডিসেম্বরেই ফিফা এবারের আসরের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার কোটি টাকার বেশি) প্রাইজ ফান্ডের ঘোষণা দিয়েছিল। যা কাতারে অনুষ্ঠিত গত ২০২২ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
রোববারের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। এই মেগা ফাইনালের জয়ী দল তথা বিশ্বচ্যাম্পিয়নরা প্রাইজমানি হিসেবে পাবে ৫ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি টাকার বেশি)। আর রানার্স-আপ দল ঘরে তুলবে ৩ কোটি ৩০ লাখ ডলার (৪০৬ কোটি টাকা)।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

