বীমা নির্বাহী মো. রাশেদুল ইসলাম প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এ সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন-প্রশাসন) হিসেবে অক্টোবর ২০২৩ এ যোগদান করেছেন। এর আগে তিনি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মাধ্যমে বীমা ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি ন্যাশনাল লাইফ ছাড়াও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কুমিল্লার কৃতি সন্তান রাশেদ এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের এস.এম.জহিরুল ইসলাম এবং মোসাঃ জাহানারা বেগমের পুত্র। ২০১৪ সালে রাশেদ মাষ্টার্স অব বিজনেস এডমিনিষ্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩ সন্তানের জনক। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/বিকেল, ৪ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

