চতুর্থ প্রজন্মের বেসরকারি বীমা কোম্পানি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর রাজধানীর মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘সফট স্কিলস্ ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ৭ সেপ্টেম্বর কর্মশালাটি কোম্পানির নিজস্ব প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মডিউলটিতে দাপ্তরিক শিষ্ঠাচার, সময় ব্যবস্থাপনা এবং দায়িত্ব গ্রহণ এই তিনটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি অধিবেশনে বিষয় ভিত্তিক তথ্যবহুল ও মনোমুগ্ধকর অডিও-ভিজুয়্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রতিটি প্রেজেন্টেশনের ওপর প্রশিক্ষণার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হয় এবং এতে তাঁরা স্বর্তফূর্তভাবে অংশ নেন।
এছাড়াও, প্রতিটি অধিবেশনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির বিষয়ভিত্তিক আলোচনা তুলে ধরেন। অধিবেশনগুলোতে অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন তালুকদার এবং প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মানব সম্পদ উন্নয়ন বিভাগের সিনিয়র এক্সিকিউটভ অফিসার মো. মেহেদী হাসান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/রাত/৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

