অর্থকাগজ প্রতিবেদন ●
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান ২৯ আগস্ট শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২৯ আগস্ট কোম্পানিটির ৭৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমজেএল বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭১ লাখ টাকার। আর ৪৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রেনাটা লিমিটেড, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা এবং সিটি ব্যাংক পিএলসি। ●

অকা/পুঁবা/ফর/রাত/৩১ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version