মালদ্বীপে বাংলাদেশী মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের গ্র্যাজুয়েশন কোর্সে দারুণ সাফল্য পেয়েছেন স্থানীয় ও প্রবাসী শিক্ষার্থীরা। কলেজটির দশম সমাবর্তন অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা। গ্র্যাজুয়েশন শেষে কর্মক্ষেত্রে সফলতার মুখও দেখছেন তরুণ শিক্ষার্থীরা।
বাংলাদেশের বাইরে অনেক দেশেই প্রবাসীদের দ্বারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালত হচ্ছে। যার অন্যতম দণি এশিয়ার দেশ মালদ্বীপ। দেশটিতে অসংখ্য বাংলাদেশীদের কৃতী প্রজন্ম রয়েছেন। যাদের সাফল্যের দ্বারা প্রতিনিয়ত বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে। তেমনি একজন কীর্তিমান প্রবাসী শিা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি। যার হাত ধরেই দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষপ্রতিষ্ঠান এমআই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রতিষ্ঠিত এমআই কলেজের ১৭টি শাখায় রয়েছে তিন হাজারের বেশি স্থানীয় ও প্রবাসী শিক্ষার্থী। যার মধ্যে থেকে ১০১৪ জন ডিগ্রি-গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের সমাবর্তন।
২৯ নভেম্বর রাতে রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের সাবেক উপরাষ্ট্রপতি ফায়সাল নাসিম ও প্রাক্তন উচ্চ শিক্ষা পরিষদের সদস্য ড. রাশেদা মোহাম্মদ দিদি। স্বাগত বক্তব্য দেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশী আহমেদ মোত্তাকি ও মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের রেক্টর লামিয়া আব্দুল হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপের রিজিওনাল ডিরেক্টর (এবিই) প্রবিণ মাহিন্দ্রা।
উল্লেখ্য, মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মোত্তাকির বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার, সরাইল উপজেলার, শাহবাজপুর গ্রামে। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে মালদ্বীপে বসবাস করেছেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/শিক্ষাখা/সখবি/ফর/সন্ধ্যা/১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

