গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মালয়েশিয়ার স্বনামধন্য সানওয়ে মেডিকেল সেন্টার-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

ঢাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শান্তা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ. আহমেদ, সানওয়ে মেডিকেলের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কিম ওয়েই ই এবং JG Healthcare Ltd-এর সিইও তারেক আবদুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের ফলে শান্তা লাইফের গ্রাহকেরা মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট ও সমন্বিত স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। বাংলাদেশে সানওয়ে মেডিকেলের প্রতিনিধি প্রতিষ্ঠান JG Healthcare Ltd চিকিৎসা-সংক্রান্ত সমন্বয় করবে।

এটি সানওয়ে মেডিকেল সেন্টারের সঙ্গে কোনো বাংলাদেশি বীমা প্রতিষ্ঠানের প্রথম আনুষ্ঠানিক অংশীদারিত্ব। শান্তা লাইফ জানিয়েছে, বীমা সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানটি বর্তমানে ৯৯ শতাংশ দাবি নিষ্পত্তির হার বজায় রেখেছে এবং মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকসেবায় নতুন মানদণ্ড স্থাপন করেছে। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

Leave A Reply

Exit mobile version