রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ২০ মে সকালে একজন শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেছে চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কাছে চেকটি হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, উপ রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এম এস দ্বিতীয় সেমিষ্টারের নিয়মিত শিক্ষার্থী মো. শাকিনুর রহমানের আকষ্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ২ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ। উল্লেখ্য, যায় গত ৬ মে ২০২৪ তারিখে সাপের কামড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার আবু মোঃ তারেক জানান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ নিয়ে মোট পাঁচজন ছাত্রের মৃত্যু দাবীর চেক প্রদান করল। জেনিথ লাইফের কাছে আমাদের কোন ছাত্রের মৃত্যু দাবী বাকি নাই। জেনিথ লাইফের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। খবর বিজ্ঞপ্তির
অকা/জীবীকো/সখবি/বিকেল, ২০ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version