Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাজস্ব আদায়ে বড় উলম্ফন

    সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:২৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অর্থবছরের শুরুতে সরকারি আয়ে এলো সুখবর। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ে হয়েছে বড় উলম্ফন। এ বছরের জুলাই-আগস্টে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে, ২১ শতাংশের বেশি। অভ্যন্তরীণ সম্পদ আহরণ তথা রাজস্ব বৃদ্ধির এই হার এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। গত অর্থবছরে এই সময়ে প্রবৃদ্ধি ছিল সাড়ে ১৪ শতাংশ। পরিসংখ্যান বলে, গত পাঁচ বছরে রাজস্ব আয় বেড়েছে গড়ে ১২ শতাংশ। সে হিসাবে এখন যে প্রবৃদ্ধি হলো এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে মনে করেন এনবিআরের কর্মকর্তারা।

    এনবিআর সূত্র জানায়, প্রধানত পণ্যমূল্য বৃদ্ধির কারণেই রাজস্ব আহরণে ইতিবাচক প্রভাব পড়েছে। সাধারণত আন্তর্জাতিক বাজারে আমদানি করা পণ্যের দাম বাড়লে বেশি শুল্ক আদায় হয়। এ ছাড়া অম্ভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বাড়লে মূল্য সংযোজন কর আদায়ে ইতিবাচক প্রভাব ফেলে। আবার উন্নয়ন কাজের গতি বাড়লে আয়কর বাড়ে। এসব কারণে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্বের পালে হাওয়া লেগেছে বলে জানান এনবিআর কর্মকর্তারা। এনবিআরের নীতি নির্ধারক পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘রাজস্ব আয়ের চলমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো যাবে।’

    এ বছর এনবিআরের মাধ্যমে সংগৃহীত রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। সরকার বাজেট বাস্তবায়নে যে অর্থায়ন করে তার ৮৫ থেকে ৮৬ শতাংশ জোগান দেয় এনবিআর। যে কারণে রাজস্ব আয় ভালো হলে ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ সহনীয় থাকে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

    গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর মনে করেন, আমাদের অর্থনীতির যে আকার তার সঙ্গে রাজস্ব আয় সঙ্গতিপূর্ণ নয়। তাই আরও বেশি আদায় বাড়াতে হবে বলে মত দিয়েছেন তিনি।

    রাজস্ব বোর্ডের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে কাস্টমস, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর মিলে আদায় হয় ৪০ হাজার ২৭০ কোটি টাকা। গত অর্থবছরের এই সময়ে আদায় হয়েছিল ৩৩ হাজার ২৪৭ কোটি টাকা। ফলে রাজস্ব আয় বেড়েছে ২১ দশমিক ১৩ শতাংশ।

    আমদানি, ভ্যাট ও আয়কর- এই তিন উৎস থেকে রাজস্ব আহরণ করে এনবিআর। এর মধ্যে সবচেয় বেশি অবদান ভ্যাটে। মোট আদায়ের ৩৯ শতাংশ আসে ভ্যাট থেকে। আয়কর থেকে আয় হয় ৩৭ শতাংশ। বাকি রাজস্ব আসে আমদানি শুল্ক থেকে। পরিসংখ্যান বলে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে আমদানি শুল্ক খাতে। এই সময়ে শুল্ক আদায় হয় ১৪ হাজার ৮৬৩ কোটি টাকা।

    গত অর্থবছরের এই সময়ে আদায় হয়েছিল ১১ হাজার ৫৬২ কোটি টাকা। ফলে এই খাতে প্রবৃদ্ধি হয় ২৮ দশমিক ৫৬ শতাংশ। এনবিআর সূত্র বলেছে, বিশ্ব বাজারে আমদানি করা পণ্যের মূল্য বৃদ্ধির কারণেই বাড়তি শুল্ক আদায় হয়। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম উৎস ভ্যাট আদায় হয় ১৫ হাজার ৩৩ কোটি টাকা। গত অর্থবছরে এই সময়ে আদায় হয় ১২ হাজার ৯৬৫ কোটি টাকা। ভ্যাটে এই সময়ে প্রবৃদ্ধি হয় ১৬ শতাংশ।

    অপরদিকে, অভ্যন্তরীণ সম্পদের আরেকটি উৎস আয়করে আদায় হয় ১০ হাজার ৩৭৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময় আদায় হয় ৮ হাজার ৭১৯ কোটি টাকা। ফলে আয়করে জুলাই-আগস্টে প্রবৃদ্ধি দাঁড়ায় ১৯ শতাংশ। সব মিলে চলতি অর্থবছরের জুলাই-আগস্টে আহরণ হয় ৪০ হাজার ২৭০ কোটি টাকা, যা পুরো বছরের মোট লক্ষ্যমাত্রার ১১ শতাংশ। গত অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করে ২ লাখ ৬১ হাজার কোটি টাকা।

    #

    অকা/রাখা/ দুপুর, ২১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি

    এই বিষয়ে আরও সংবাদ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    বেতন বৃদ্ধির বড় প্রতিশ্রুতি, বাস্তবতায় রাজস্বের কঠিন পরীক্ষা

    রাজস্ব আদায় বাড়লেও ঘাটতির চাপেই এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.