ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪ লাভ করেছে।
২০২৩-২৪ অর্থ বছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করায় ইসলামী ব্যাংক এ পুরস্কার লাভ করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসউদ ও মোহাম্মদ ইয়াহিয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত উল্যাহসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
