অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ার বাজার। আর এই বাজার আজ খুবই সংকটাপন্ন হয়ে পড়েছে। বাজারটিতে কিছু ব্যক্তি বিশেষ বিনিয়োগকারীর জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা টিকতে পারেনি। ওইসব ব্যক্তিবিশেষেরা প্রতারণার জন্য বাজারে আসে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে।

তাই দেশের অস্থিতিশীল শেয়ার বাজারকে বাঁচানোর জন্য জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন, সংসদ সদস্য সোহরাব উদ্দিন। তিনি বলেন, শেয়ার বাজার থেকে কিছু পরিচিত মুখ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর মাধ্যমে বাজারটি খুবই সংকটাপন্ন অবস্থায় আছে। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করবো দেশের শেয়ার বাজারের উন্নতি এগিয়ে আসার জন্য।

তিনি বলেন, শেয়ার বাজারকে ধ্বংস করেছে যারা, তারা পরিচিত মুখ। এরা বারবার আসে এবং কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। সুতরাং আমাদেরকে শেয়ার বাজার নিয়ে ভাবতে হবে।

এসময় তিনি অর্থমন্ত্রীকে শেয়ার বাজার বাঁচানোর জন্য অনুরোধ করেছেন। এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও রক্ষা করার অনুরোধ করেছেন। ●

অকা/পুঁবা/ফর/সকাল/২৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version