বিনোদন প্রতিবেদক

আজ জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ আলী সুমন (আলী সুমন) এর জন্মদিন। আলী সুমন বাংলাদেশের স্বনামধন্য পপ-রক ব্যান্ড পেন্টাগন (Pentagon) এর প্রতিষ্ঠাকালীন সদস্য। ৩ দশকের বেশি সময় ধরে ব্যান্ডটি তাদের চমৎকার সুর এবং ব্যতিক্রমী লাইন আপের জন্য বাংলাদেশের ব্যান্ড মিউজিক একটি বিশেষ স্থান অধিকার করে আছে। গিটারিস্ট ভয়েজ আর্টিস্ট আলী সুমন এখনও মূল চালিকা শক্তি হিসেবে দক্ষ হাতে পেন্টাগনকে নিয়ে এগিয়ে চলেছেন এবং ভক্তদেরকে নতুন নতুন গান উপহার দিয়ে চলেছেন।

২০২৫ সালে ব্যান্ডটির ৩২ বছর উদযাপন অনুষ্ঠানে নতুন অ্যালবাম এবং সিঙ্গেলস রিলিজের ঘোষণা আসে।আলী সুমন এবং অন্যান্য সদস্যদের সাথে কথা বলে জানা যায় নতুন অ্যালবামের রেকর্ডিং এবং অন্যান্য কাজগুলো বেশ জোরেশোরেই এগিয়ে চলছে এবং খুব শীঘ্রই একের পর এক সেগুলো প্রকাশিত হচ্ছে। পেন্টাগন ইতিমধ্যেই দুটো পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে এবং দীর্ঘ বিরতির পর "ভেসে এসো " গানটি রিলিজের মাধ্যমে তারা পুনরায় শ্রোতাদের আলোচনায় ফিরে এসেছেন।

অর্থকাগজের সকল কলাকুশলের পক্ষ থেকে আলী সুমন এবং ব্যান্ড পেন্টাগনের জন্য রইল শুভেচ্ছা আর শুভকামনা।

সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

Leave A Reply

Exit mobile version