Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাজস্ব আদায়ে বড় ঘাটতি
    সামনে উচ্চ লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ

    জুলাই ১, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে পড়েছে। অর্থবছরের শুরুতে রাজস্ব আদায়ের মূল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। তবে এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হতে পারে। এই হিসাবে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়ায় প্রায় ৯৪ হাজার কোটি টাকা, আর মূল লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতির অঙ্ক প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

    এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, জুলাইয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতার পর অর্থনৈতিক কর্মকাণ্ডে যে স্থবিরতা তৈরি হয়, তা রাজস্ব আদায়ে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উৎসে কর ও ভ্যাট আহরণও অনেকাংশে কমে গেছে। অর্থবছরের শেষ দিকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব বোর্ড বিলুপ্তি সংক্রান্ত একটি অধ্যাদেশের প্রতিবাদে আন্দোলনে যান এবং কর্মবিরতি পালন করেন, যা জুন মাসে রাজস্ব আদায়ের গতি প্রায় থামিয়ে দেয়।

    এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, তারা এখনো পূর্ণাঙ্গ হিসাব পাননি, তবে ধারণা করা হচ্ছে আদায় ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার কাছাকাছি হবে। তার ভাষায়, “আমরা আশা করেছিলাম ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা আদায় সম্ভব হবে, কিন্তু শেষ মুহূর্তে রাজস্ব আদায় হোঁচট খেয়েছে।”

    অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধি হবে মাত্র ২ শতাংশের কিছু বেশি, যা গত দুই দশকে সর্বনিম্ন। কেবলমাত্র কোভিড-আক্রান্ত ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। এনবিআরের নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণেও দেখা যাচ্ছে, এত কম প্রবৃদ্ধি দীর্ঘ সময়ের মধ্যে আর কখনো হয়নি।

    সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কিছুটা রাজস্ব আদায় কম হওয়া স্বাভাবিক, কিন্তু এমন বিপুল ঘাটতি গ্রহণযোগ্য নয়। তার মতে, সদ্য সমাপ্ত অর্থবছরে জিডিপির আকার চলতি মূল্যে ১০ শতাংশের বেশি বাড়লেও রাজস্ব প্রবৃদ্ধি মাত্র ২ শতাংশে সীমাবদ্ধ থেকেছে। এটি প্রমাণ করে, রাজস্ব আহরণের সক্ষমতা যথাযথভাবে কাজে লাগানো হয়নি। তিনি আরও মনে করেন, এনবিআর বিলুপ্তি-সংক্রান্ত আলোচনা আগে থেকেই শুরু হলে কর্মকর্তাদের অসন্তোষ এতটা দীর্ঘায়িত হতো না, এবং রাজস্ব আদায়ে বড় ধরনের ধাক্কাও এড়ানো যেত।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যমতে, জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৯ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় উৎসে কর ও মূসক আদায়ের একটি বড় সুযোগ তৈরি হয়, যা রাজস্ব আয়ের অন্যতম প্রধান উৎস। কিন্তু এ বছর সে সুযোগও সীমিত ছিল। অনেক বিশ্লেষক বলছেন, কম রাজস্ব আদায়ের কারণে সরকার উন্নয়ন ব্যয়ে সংকোচন ঘটাতে বাধ্য হয়েছে, ফলে এডিপি বাস্তবায়নও কম হয়েছে। আবার অপরদিকে, কম এডিপি বাস্তবায়নের কারণেই রাজস্ব আদায়ের বড় একটি খাত সংকুচিত হয়ে পড়ে—যা এক ধরনের চক্রাকারে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

    রাজস্ব আদায়ে এমন দুর্বল পরিস্থিতির মধ্যেই সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ৩৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। নতুন অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পূরণে এনবিআরকে শুধু প্রশাসনিক দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো নয়, বরং কর্মীদের মধ্যে আস্থা ও স্থিতিশীলতা ফেরানো, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখা এবং উন্নয়ন কার্যক্রমে গতি ফিরিয়ে আনা—এই তিনটি বিষয়কেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ●
    অকা/রা/ই/সকাল/১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.